,

জঙ্গি হামলার আশংকায় শুটিং বন্ধ শাকিবের

news-image

বিনোদন ডেস্ক : জঙ্গি হামলার আশংকায় কক্সবাজারে চিত্রনায়ক শাকিব খানের শুটিং বন্ধ করে দিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।

মঙ্গলবার কলাতলী সমুদ্র সৈকতে উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হবো’ ছবির শুটিংয়ে অংশ নেয়ার কথা ছিল তার।

ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান এতথ্য জানান।

তিনি বলেন, ‘শুটিংয়ে প্রস্তুতি নিয়েও শুটিং করা গেলো না। আমাদের ক্ষতি হয়ে গেল। দুইদিন ধরে পুরো ইউনিট নিয়ে বসে আছি। মঙ্গলবার কক্সবাজার কলাতলি বিচে শাকিব ও মিমকে নিয়ে শুটিং করতে চেয়েছিলাম। কিন্তু স্থানীয় পুলিশ এখানে জঙ্গি হামলার আশংকা করছে। তাই শুটিং বন্ধ রাখতে অনুরোধ করেছেন।

তিনি আরও বলেন, ‘কোনো দুর্ঘটনা হলে তার দায়ভার পুলিশ নিতে চাইছে না। বাধ্য হয়ে কোনো ঝুঁকিতে না গিয়ে আমরা শুটিং করিনি।’

এ বিষয়ে শাকিব খান বলেন, ‘কক্সবাজারে আমরা টানা শুটিং করতে চেয়েছিলাম। কিন্ত পুলিশ আমাদের জানিয়েছে এখানে জঙ্গি হামলা হতে পারে। একটা শুটিংয়ে অনেক লোকজন থাকে। তাই সবার নিরাপত্তার কথা ভেবেই শুটিং বন্ধ রাখতে হলো। সবার আগে দেশের নিরাপত্তা, তারপর সিনেমা।’

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, ‘ঢাকার পান্থপথে আজ জঙ্গি হামলা হয়েছে। সারাদেশে তাই বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে কক্সবাজার বিচেও জঙ্গি হামলা হতে পারে। তাই আমরা শুটিং না করতে অনুরোধ করেছি। করলে কোনো দায়ভার পুলিশ নেবে না। কারণ সিনেমার আগে মানুষের নিরাপত্তা।

কতদিন পর শুটিং আবারও শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, ‘অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এখানে সব ধরনের শুটিং বন্ধ থাকবে।’

এদিকে ছবির প্রযোজক জানিয়েছেন, পরিস্থিতি বুঝে তবেই পুরো ইউনিট ঢাকায় ফিরে আসবেন।

ছবিটির শুটিংয়ে কক্সবাজারে শাকিব খানের সঙ্গে রয়েছেন ছবির নায়িকা বিদ্যা সিনহা মিমসহ আরও অনেকেই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে