,

পান্থপথে সন্দেহভাজন জঙ্গি আস্তানার অভিযান শেষ, নিহত ১ (ভিডিও)

news-image

রাজধানীর পান্থপথের হোটেল ‘ওলিও ইন্টারন্যাশনাল’র পুরনো ভবনে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের চালানো ‘অপারেশন আগস্ট বাইট’ শেষ হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে অপারেশনটি সমাপ্ত ঘোষণা করা হয়। এ অভিযানে সাইফুল ইসলাম (২১) নামের এক জঙ্গি আত্মঘাতী হয়। আত্মঘাতী ওই জঙ্গির বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায়।

পান্থপথের স্কয়ার হাসপাতালের পাশে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা হোটেল ‘ওলিও ইন্টারন্যাশনালের’ পুরনো ভবনে বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে ভবনের চারতলার একাশং ধসে পড়েছে।

এসময় প্রায় ২০/২৫ রাউন্ড গুলির শব্দও পাওয়া যায়। এখনও ওই এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বর্তমানে ভবনের ধ্বংসস্তূপ পরিস্কারের কাজ করছেন।

সিটিটিসির একটি সূত্র জানায়, হোটেলের মধ্যে থাকা ব্যক্তি ট্রলিবোমার বিস্ফোরণ ঘটিয়েছে। ১৫ আগস্টকে সামনে রেখে ৩২ নম্বরে হামলার উদ্দেশেই সে এখানে উঠেছিলো।

এর আগে সিটিটিসি’র একটি সূত্র জানিয়েছিল, হোটেলটির ভেতরে একজন নব্য জেএমবির সদস্য ছিলো। ওই সদস্য নব্য জেএমবির দক্ষিণাঞ্চলীয় কমান্ডার বলে ধারণা পুলিশের।

হোটেলের এক কর্মকর্তা জানান, ওই রুমে যে ছিলো সে গত তিনদিন আগে সেখানে উঠেছিলো। সিটিটিসি ইউনিটের একটি সূত্র জানান, আত্মঘাতী ওই জঙ্গি খুলনার বিএল কলেজের শিক্ষার্থী ছিলো।

উল্লেখ্য, রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালের পাশে জঙ্গি আস্তানা সন্দেহে হোটেল ‘ওলিও ইন্টারন্যাশনাল’ জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাস্থলে পুলিশ, ডিবি পুলিশের পাশাপাশি সোয়াটসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা অবস্থান নেয়।

সকাল পৌনে দশটা নাগাদ ভবনের বাইরে বোমা বিস্ফোরণ ঘটে । এতে পুরো এলাকা কেপে ওঠে। তারপর গুলির শব্দ শোনা গেছে। একজন পুলিশ আহত হয়েছে। আহত পুলিশকে স্কয়ার হাসপাতালে ভর্তি  করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) ভোর সাড়ে ৩টা থেকে ওই ভবনটি ঘিরে রাখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘিরে রাখা ওই ভবনে নাশকতার সরঞ্জাম থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেখানে সোয়াটসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর