,

আরেকটা বড় হার দেখছে শ্রীলঙ্কা

news-image

স্পোর্টস ডেস্ক : আরেকটা শোচনীয় হারের সামনে স্বাগতিক শ্রীলঙ্কা।মাত্র দ্বিতীয় দিনেই জয়ের সুবাস পাচ্ছে ভারত। প্রথম ইনিংসে ভারত করেছিল ৪৮৭।

জবাবে ভারতের বোলিংয়ের সামনে প্রথম ইনিংসে দাঁড়াতেই পারল না শ্রীলঙ্কা। তাসের ঘরের মতো ভেঙে পড়ল চান্দিমলদের ব্যাটিং। ১৩৫ রানে গুটিয়ে গেল তারা। ৪০ রান দিয়ে ৪ উইকেট নিলেন কুলদীপ ‌যাদব। শ্রীলঙ্কাকে অল্প রানে আটকে দেওয়ার পর ফলো অন করালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এক উইকেটে ১৯ রান তুলেছে লঙ্কানরা। এখনও ৩৩৩ রানে পিছিয়ে স্বাগতিকরা।

শনিবার দারুণ সূচনা করেছিলেন ভারতের দুই ওপেনার। কে এল রাহুল ও শিখর ধবন ঝড়ের গতিতে রান তুলছিলেন। দুজনের ‌যুগলবন্দিতে ওঠে ১৮৮ রান। শতরান করেন ধবন। তারপর থেকে কোনও ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি। একের পর এক উইকেট পড়তে থাকে। রবিবার সকালে শুরুতেই আউট হয়ে ‌যান ঋদ্ধিমান সাহা। তবে চারশো রানের মধ্যে ভারতকে আটকে রাখতে পারেনি শ্রীলঙ্কা। হার্দিক পাণ্ডিয়া টিটোয়েন্টির গতিতে সেঞ্চুরি করেন। ৯৬ বলে ১০৮ করে আউট হন হার্দিক। প্রথম ইনিংসে ভারত ৪৮৭ রানের বিশাল রান খাঁড়া করে।

শ্রীলঙ্কার দুই ওপেনারকে চটজলদি ফিরিয়ে শুরুতেই ধাক্কা দেন মহম্মদ সামি। সেই ধাক্কা থেকে বেরোতে পারেননি লঙ্কার ব্যাটসম্যানরা। ৪৮ রান করেন দীনেশ চান্ডিমল। কুলদীপ ‌যাদব তুলে নেন ৪ উইকেট। সামি ও অশ্বিন নেন দুটি করে উইকেট।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর