,

মঙ্গলবার দেশে ফিরবেন সাকিব-মিরাজ

news-image

স্পোর্টস ডেস্ক : ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের মাঝপথেই আগামী মঙ্গলবার দেশে ফিরছেন বাংলাদেশের দুই খেলোয়াড় সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে দু’টেস্টের প্রস্তুতির জন্যই দেশে ফিরে আসছেন সাকিব ও মিরাজ।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে এক সপ্তাহ বন্দর নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করে শুক্রবার রাজধানী ঢাকায় ফিরেছেন মুশফিকুর রহীম, তামিম, ইমরুল, সৌম্য, রুবেল-তাসকিনরা। ঐ প্রস্তুতিতে ছিলেন না সাকিব ও মিরাজ।

অনুশীলন পর্বের দ্বিতীয় ধাপ হবে মিরপুরে। দ্বিতীয় পর্বের অনুশীলনে অংশ নিবেন সাকিব ও মিরাজ। অসিরা আসার আগে আর মাত্র পাঁচ দিনের প্র্যাকটিস সেশন হবে বাংলাদেশের। যার মধ্যে তিনদিন প্র্যাকটিস আর দু’দিন ম্যাচ প্র্যাকটিস।

আগামী ১৭ আর ১৮ আগস্ট দুই দিনের ওয়ার্মআপ ম্যাচ শেরে বাংলায়। ওই ম্যাচের পরদিন প্রথম টেস্টের দল ঘোষণা করবে বিসিবি। ধারণা করা হচ্ছে ওই প্রস্তুতি ম্যাচটিতে খেলবেন সাকিব আল হাসান এবং মেহেদী হাসান সিরাজ।

ওয়েস্ট ইন্ডিজে সিপিএল খেলতে গিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। সঙ্গে মেহেদী হাসান মিরাজও খেলেছেন সিপিএলে। টিম ম্যানেজমেন্ট সূত্র জানিয়েছে, দুই দিনের ওই প্রস্তুতি ম্যাচে অংশ নেবেন সাকিব ও মিরাজ।

ক্রিকেট ম্যানেজার সাব্বির খান জানান, ‘১৫ আগস্টের আগে দু’জনই ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরে আসবে। ১৫ আগস্টের মধ্যে দেশে ফেরার পর এক দিনের বিরতি মিলবে। ১৬ আগস্ট বিশ্রামে থেকে ১৭ আগস্ট মাঠে নামা যাবে।’

১৫ আগস্টের মধ্যে দেশে ফেরার কথা বললেও ক্রিকেট অপারেশন্স ম্যানেজার সাব্বির খান জানাতে পারেননি ঠিক কোন দিনটিতে ঢাকায় পা রাখবেন সাকিব এবং মিরাজ। দিনক্ষণের কথা জানতে চাইলে সাব্বির খান বলেন, ‘ক্রিকেট অপারেশন্স থেকে তাদের দু’জনকেই ১৫ আগস্টের মধ্যে দেশে ফেরার কথা বলা আছে। তারা ওই সময়ের মধ্যে ফিরেও আসবে। তবে কে কবে কখন আসবে, তা আমরা জানি না। কারণ সিপিএল খেলতে যাবার রিটার্ন টিকিট সাকিব ও মিরাজের নিজেদের করা। কাজেই ফেরার দিন ও সময় ঠিক আমাদের জানা নেই।’ বাসস।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে