,

লালমনিরহাটে বন্যার পানিতে একজনের মৃত্যু, নিখোঁজ ৩

news-image

নিজস্ব প্রতিবেদক : লালমনিরহাটে ধরলা নদীর বন্যার পানিতে কলার ভেলা ডুবে নাদিম (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরো তিনজন নিখোঁজ রয়েছেন। রবিবার বিকালে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের পুর্ব বরুয়া গ্রামে এ দুঘর্টনা ঘটেছে।

মৃত নাদিম কুলাঘাট ইউনিয়নের পুর্ব বরুয়া গ্রামের মোজাম উদ্দিন ওরফে রবিউল ইসলামের ছেলে। নিখোঁজরা হলেন, আব্দুল হামিদ ও তার স্ত্রী আছমা বেগম, মোজাম উদ্দিন ওরফে রবিউল।

স্থানীয়রা জানান, কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে কুলাঘাট ইউনিয়নের ধরলা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় লোকালয়ে পানি প্রবেশ করে বন্যা দেখা দিয়েছে। ফলে অনেকেই বসত বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছে। রবিবার বিকালে ওই এলাকার আব্দুল হামিদ ও তার স্ত্রী আছমা বেগম, মোজাম উদ্দিন ওরফে রবিউল ও তার ছেলে নাদিমসহ চারজন মিলে একটি কলার ভেলায় করে নিরাপদ স্থানে যাচ্ছিলো। এ সময় ধরলা নদীর পানির প্রচন্ড স্রোতে কলার ভেলা পানিতে ডুবে গেলে চারজনই নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজনের সহযোগীতায় ৩শ’ গজ দূরে শিশু নাদিমের লাশ উদ্ধার করা হলেও বাকি তিনজনকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।

কুলাঘাট ইউনিয়ন চেয়ারম্যান ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বিবার্তাকে বলেন, নিখোঁজ চারজনের মধ্যে শিশু নাদিমের লাশ উদ্ধার করা হয়েছে। লালমনিরহাট ফায়ার সার্ভিসের একটি দল নিখোঁজ তিনজনকে উদ্ধারের জন্য উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে