,

দুর্ঘটনার কবলে নায়িকা, ভক্তদের সেলফি

news-image

 

বিনোদন ডেস্ক : সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। নিজের পডকাস্ট সিরিজের প্রচারের জন্য চণ্ডীগড় গিয়েছিলেন এ অভিনেত্রী। প্রচারের কাজ শেষে বিমানবন্দরে যাওয়ার পথে পেছন থেকে একটি গাড়ি নেহার গাড়িটিকে ধাক্কা দেয়।

দুর্ঘটনাস্থলে উপস্থিত মানুষ সাহায্যের হাত না বাড়িয়ে এ অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়েন। খ্যাতির এমন বিড়ম্বনায় নেহা ব্যথিত হয়েছেন বলে ভারতীয় একটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, খুব গুরুতর আহত হননি নেহা। কাঁধে চোট পেয়েছেন। তবে পেছন থেকে গাড়িটি ধাক্কা দেয়ায় নেহার গাড়ির পেছনের জানালা ভেঙে গেছে। কিন্তু এই দুর্ঘটনার পর নেহাকে একটি লোকও সাহায্য করতে এগিয়ে আসেনি। যারা ছিল তাদের একটাই উদ্দেশ্য- নেহার সঙ্গে সেলফি তোলা। মানুষের এমন আচরণে খুব অবাক হয়েছেন নেহা। মানবিকতার চেয়ে খ্যাতি এগিয়ে বলে মন্তব্য করেন এই অভিনেত্রী।

নেহার এই পডকাস্টটির নাম ‘নো ফিল্টার নেহা’। ইতিমধ্যে এই অনুষ্ঠানের তৃতীয় এপিসোড মুক্তি পেয়েছে। এই এপিসোডটি পরিচালনা করেছেন ইমতিয়াজ আলি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর