,

রায়ে বঙ্গবন্ধুকে অবমূল্যায়ন করা হয়েছে : অ্যাটর্নি জেনারেল

news-image

নিউজ ডেস্ক : সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে বঙ্গবন্ধুকে অবমূল্যায়ন করা হয়েছে মন্তব্য করে একদিন তা বাদ যাবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম। আজ শনিবার সুপ্রিম কোর্টে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল একথা বলেন। তিনি বলেন, গ্রামে-গঞ্জে একটি গালি আছে- তাহলো বাপের নাম ভুলিয়ে দিব। এ রায়ের মাধ্যমে সে অপচেষ্টাটাই হয়েছে, এটা অত্যন্ত গর্হিত কাজ। একদিন না একদিন এটা রায় থেকে বাদ যাবে।

বিচারপতিদের অপসারণের ক্ষমতা বাতিল করে দেওয়া আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়টি প্রকাশের পর থেকে তা নিয়ে বাদ-প্রতিবাদ চলছে। এই রায়ে সংক্ষুব্ধ হয়ে সরকারি দল আওয়ামী লীগ কড়া সমালোচনা করলেও বিএনপি এটাকে ঐতিহাসিক বলছে। রায় নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি গত সপ্তাহে সংবাদ সম্মেলন ডাকার পর সেখানে দু’পক্ষের আইনজীবীদের মধ্যে তুমুল হট্টগোলের ঘটনা ঘটে।

আজ শনিবার সকালেও আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে প্রধান বিচারপতির অপ্রাসঙ্গিক বক্তব্য, পর্যবেক্ষণের প্রতিবাদে কর্মসূচিও দিয়েছে। সেগুলো স্বতঃপ্রণোদিত হয়ে প্রত্যাহারের দাবি জানিয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। দুপুরে অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে আপিল বিভাগের রায়ে স্বাধীনতা যুদ্ধ নিয়ে যে অভিমত দেওয়া হয়েছে তা সারা দেশের মানুষের বিবেক তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে।

ষোড়শ সংশোধনী বাতিল রায় নিয়ে সরকারের পরবর্তী পদক্ষেপ জানতে চাইলে মাহবুবে আলম বলেন, সরকার সিদ্ধান্ত নিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে রায়ে প্রধান বিচারপতির অগ্রহণযোগ্য বক্তব্য এক্সপাঞ্জ করার উদ্যোগের কথা বললেও রিভিউ আবেদন করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর