,

সোনার দাম আবার বাড়ছে

news-image

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে দুই সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ছে। প্রতি ভরিতে এবার সর্বোচ্চ ১ হাজার ৫১৬ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। সোনার নতুন দর কাল রোববার থেকে সারা দেশে কার্যকর হবে।

জুয়েলার্স সমিতি আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার দর বাড়ানোর বিষয়টি জানায়। বিজ্ঞপ্তিতে সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা সই করেছেন।

গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুই দফা দর বাড়ার পর ৮ মে মাসে সোনার ভরি ১ হাজার ১৬৭ টাকা দাম কমায় সমিতি। সর্বশেষ গত ২৮ জুলাই সোনার দাম ভরিতে ১ হাজার ৩৪১ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৮ হাজার ৬৩৯ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ৪৮১ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪০ হাজার ৮২৪ টাকায়। আর সনাতনপদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৬ হাজার ২৪৪ টাকা।

সারা দেশের সোনার দোকানগুলোতে আজ প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ১২৩ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ১৯৮ টাকা, ১৮ ক্যারেট ৩৯ হাজার ৬৫৮ টাকা এবং সনাতনপদ্ধতির সোনার ভরি ২৫ হাজার ৬৬১ টাকায় বিক্রি হচ্ছে। কাল রোববার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনায় ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ২৮৩ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ১৬৬ টাকা এবং সনাতনপদ্ধতির সোনার ভরিতে ৫৮৩ টাকা দাম বাড়বে।

সোনার দাম বাড়লেও রুপার দাম বাড়েনি। আগের মতোই প্রতি ভরি রুপা ১ হাজার ৫০ টাকা বিক্রি হবে বলে জানিয়েছে জুয়েলার্স সমিতি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর