,

মালয়েশিয়ায় ২৯ বাংলাদেশি গ্রেপ্তার

news-image

ডেস্ক রিপোর্ট : মালয়েশিয়ার সাইবারজায়া শহরে সন্ত্রাসবিরোধী অভিযানে ৩১ দেশের ২৯০ জন অভিবাসীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদের মধ্যে ২৯ জন বাংলাদেশের নাগরিক রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সময় গত বুধবার রাতে ওই অভিযান চালানো হয়। অভিযানে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের সঙ্গে যোগ দেয় দেশটির রেডরাল পুলিশের সন্ত্রাসবিরোধী দল ও এডুকেশন মালয়েশিয়া গ্রোবাল সার্ভিস (ইএমজিএস)।

মালয়েশিয়ায় বসবাসের জন্য বৈধ ভিসা না থাকা, ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও দেশটিতে অবস্থান করা ও আন্তর্জাতিক সন্ত্রাসীদের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে ওই অভিবাসীদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়া পুলিশ।

গ্রেপ্তার ২৯০ জনের মধ্যে রয়েছে- ইয়েমেনের ৫০ জন, পাকিস্তানের ৩২ জন, সিরিয়ার ৩২ জন, বাংলাদেশের ২৯ জন, ভারতের ২৭ জন, নেপালের ২২ জন, ফিলিস্তিনের ১৭ জন, সুদানের ১০ জন, ইন্দোনেশিয়ার সাতজন, লিবিয়ার ছয়জন, নাইজেরিয়ার ছয়জন, সৌদি আরবের পাঁচজন, শ্রীরঙ্কার পাঁচজন, ইরাকের ছয়জন, ইরানের পাঁচজন, আলজেরিয়ার চারজন, সেনেগালের চারজন, সোমালিয়ার তিনজন, ফিলিপাইনের দুজন, ঘানার দুজন, লেবাননের দুজন, মৌরিতানিয়ার দুজন, মিসরের দুজন, তাজিকিস্তানের দুজন, গিনির একজন, জর্দানের একজন, কাজাখস্তানের একজন, তিউনিশিয়ার একজন, তুর্কমেনিস্তানের একজন, আফগানিস্তানের একজনও চীনের একজন নাগরিক।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৯৮ জন শিক্ষার্থী। তারা লিমকোক উইং ইউনিভার্সিটি, মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি, ইউসিএসআই ইউনিভার্সিটি, এফটিএমএস গ্লোবাল কলেজ, ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া ও ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাঙের শিক্ষার্থী।

কয়েকদিনের মধ্যেই মালয়েশিয়ায় শুরু হতে যাচ্ছে সাউথইস্ট এশিয়ান গেমস। এর আগেই বেশ কিছুদিন ধরে ধরপাকড় চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।-এনটিভি থেকে নেয়া।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর