,

করন-কাজলের দ্বন্দ্বের অবসান!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজলের সঙ্গে নির্মাতা করণ জোহরের বন্ধুত্ব এক সময় দৃষ্টান্ত হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু হঠাৎ করেই তাদের এ সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। হঠাৎ করেই সেই বন্ধুত্বে ফাটল ধরে। এরপর রীতিমতো দা-কুমড়া সম্পর্ক তৈরি হয়। তবে তাদের মধ্যে বরফ নাকি গলেছে। সবকিছু ভুলে ফের বন্ধুত্বের হাত বাড়িয়েছেন দুজন।

৫ আগস্ট ছিল অভিনেত্রী কাজলের ৪৩তম জন্মদিন। আর সবকিছু ভুলে এ অভিনেত্রীর জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন করন। তারা পরস্পরের সঙ্গে আলিঙ্গন করেছেন এবং অনেকক্ষণ গল্পও করেছেন। একটি সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

সূত্রের দেওয়া তথ্যমতে, কাজল কখনোই বড় ধরনের পার্টি করেন না। এটি ছিল অনানুষ্ঠানিক দুপুরের খাবারের আয়োজন। করন হঠাৎ সেখানে হাজির হন। তারা আলিঙ্গন করেন, কয়েক ঘণ্টা গল্প করেন। যখন করণ সেখান থেকে চলে যান ততক্ষণে তাদের মধ্যে বরফ গলে গেছে। তাদের দ্বন্দ্বের বিষয়টি তারা একবারো আলোচনা করেননি।

এদিকে কাজলের জন্মদিনের দুইদিন পর ইনস্টাগ্রামে তার যমজ সন্তান যশ ও রুহির ছবি পোস্ট করেন করন জোহর। কাজল সেই ছবিতে লাইক দেন এবং এ নির্তামাকে ইনস্টাগ্রামে অনুসরণ করতে শুরু করেন।

এর আগে অ্যায় দিল হ্যায় মুশকিল এবং শিবে সিনেমার বক্স অফিস লড়াইয়ে করণ জোহরের সঙ্গে কাজল ও তার স্বামী অজয় দেবগনের সম্পর্কে ফাটল ধরে। জানা যায়, শিবে সিনেমা সম্পর্কে দর্শকের মধ্যে খারাপ ধারণা দেওয়া এবং একই সঙ্গে অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমার প্রশংসা করার জন্য অভিনেতা ও সিনেমা বিশ্লেষক কামাল রশিদ খানকে টাকা দিয়েছেন করণ। বিষয়টি জানতে পারেন অজয়। এমনকি এ বিষয়ে শিবে প্রযোজক এবং কামাল রশিদের একটি কথোপকথন অনলাইনে ফাঁস হয়।

বিষয়টি নিয়ে করণের সমালোচনা করেন কাজল। এদিকে নিজেকে নির্দোষ দাবি করেন করণ। আর মিথ্যা একটি বিষয়ে তাকে দোষী করে স্বামীর পক্ষ নেওয়ায় কাজলের ওপর ভীষণ নারাজ হন তিনি। এমনকি এও জানান, তিনি কাজলকে কোনো দিন ক্ষমা করবেন না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর