,

মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাকিব-তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : সাদা পোশাকে সাকিব আল হাসান ও তামিম ইকবালের পথ চলা প্রায় একই সঙ্গে। ২০০৭ সালের ১৮ মে সাকিব আল হাসানের মাথায় উঠে ৪৬তম টেস্ট ক্যাপ। এর দুই টেস্ট পর ২০০৮ সালের ৪ জানুয়ারি তামিম ইকবাল পান ৫০তম টেস্ট ক্যাপ।

তামিমের অভিষেক ম্যাচে অবশ্য সাকিব খেলেননি। দুজন পরের ম্যাচে ওয়েলিংটনে একসঙ্গে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। শুরুটা আগে-পরে হলেও দুজন একই সঙ্গে ব্যক্তিগত মাইলফলক ছুঁতে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুর টেস্টে মাঠে নামলেই ৫০তম টেস্ট ম্যাচ খেলার কীর্তি গড়বেন ‘দুই বন্ধু।’ আন্তর্জাতিক ক্রিকেটে বিষয়টি অনেকটা ‘ছোট’ হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে পঞ্চাশতম টেস্ট খেলা অনেক বড় কিছু।

২০০০ সালে টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু করা বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে ১০১তম টেস্ট। সেখানে সাকিব আল হাসান ও তামিম ইকবাল খেলতে যাচ্ছেন পঞ্চাশতম টেস্ট। নিঃসন্দেহে বড় অর্জনের একটি। বাংলাদেশের হয়ে সবথেকে বেশি টেস্ট ম্যাচ খেলেছেন মোহাম্মদ আশরাফুল, ৬১টি। ফিক্সিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ না হলে এ সংখ্যা আরও বেড়ে যেত। টাইগার টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম খেলেছেন ৫৪ টেস্ট। এছাড়া মিস্টার ফিফটি খ্যাত হাবিবুল বাশার নিজের পঞ্চাশতম টেস্ট খেলেই ক্রিকেটকে গুডবাই বলেছেন।

‘দুই বন্ধু’ ৪৬ টেস্টে একসঙ্গে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। তবে একসঙ্গে ব্যাটিং করার সুযোগ হয়নি। টেস্টে দুজন একসঙ্গে ব্যাটিং করেছেন মাত্র চার ইনিংসে, মোট রান ২১৬। টেস্টে বাংলাদেশের হয়ে সবথেকে বেশি রান তামিমের, ৩ হাজার ৬৭৭। দুইয়ে থাকা সাকিবের রান ৩ হাজার ৪৭৯। রানে সাকিব পিছিয়ে থাকলেও উইকেটে সবার ধরা ছোঁয়ার বাইরে বিশ্বসেরা অলরাউন্ডার। সাদা পোশাকে ৪৯ ম্যাচে সাকিবের শিকার ১৭৬ উইকেট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে