,

শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার ইনিংস ব্যবধানে জিতলো ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথমবার লঙ্কার মাটিতে ইনিংসে জয় পেল ভারত৷দেড় দিন বাকি থাকতে কলম্বো টেস্টে এক ইনিংস ও ৫৩ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে দিল বিরাট কোহলি বাহিনী।

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজে ২–০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। তবে দ্বিতীয় ইনিংসে লড়াই করেছে শ্রীলঙ্কা। তাদের দ্বিতীয় ইনিংস থেমেছে ৩৮৬ রানে। খেলা শেষ চারদিনেই।

ফলোঅনের পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে শ্রীলঙ্কা তুলেছিল ২ উইকেটে ২০৯। কুশল মেন্ডিস (‌১১০)‌ শতরান করেন। চতুর্থ দিন সেঞ্চুরি করলেন দিমুথ করুণারত্নে। ১৪১ রানে আউট হন তিনি। লাঞ্চের সময় শ্রীলঙ্কার রান ছিল ৪ উইকেটে ৩০২। এরপর অ্যাঞ্জেলো ম্যাথুজ (‌৩৬)‌ ও নিরোশান ডিকওয়ালে (‌৩১)‌ ছাড়া কেউই রান পাননি। রবীন্দ্র জাদেজা নিলেন ৫ উইকেট। ২টি করে উইকেট গেল অশ্বিন ও হার্দিক পাণ্ডিয়ার ঝুলিতে।

ভারতের ৬২২/‌৯ (‌ডিক্লেয়ার্ড)‌ জবাবে শ্রীলঙ্কা তৃতীয় দিন গুটিয়ে যায় মাত্র ১৮৩ রানে। নিরোশান ডিকওয়ালে (‌৫১)‌ ছাড়া কেউ সফল নন। রবিচন্দ্রন অশ্বিনের ঝুলিতে যায় ৫ উইকেট। ২টি করে উইকেট পান মহম্মদ সামি ও রবীন্দ্র জাদেজা। ৪৩৯ রানে এগিয়ে ছিল ভারত। তাই শ্রীলঙ্কাকে ফলোঅন করায় ভারত। একেবারে সঠিক সিদ্ধান্ত। শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে লড়াই করলেও চতুর্থ দিন চায়ের বিরতির ঠিক আগেই শেষ হয়ে গেল খেলা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর