,

অরুয়াইল- সরাইল সড়ক পরিদর্শন করেন এমপি ও জেলা প্রশাসক

news-image

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ ৭ বছর ধরে অবহেলিত ৬০ ভাগ বিলীন হওয়া অরুয়াইল -সরাইল প্রধান সড়কটি গতকাল দুপুরে সরজমিন পরিদর্শন করতে আসেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা ও  জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। পরিদর্শন কালে তাঁরা স্থানীয় লোকদের অভিযোগ ধৈর্য্য সহকারে শুনেন এবং এলাকার লোকজনকে বর্ষার মৌসুমে সড়কটিকে বাঁচিয়ে রাখার এবং শুকনো মৌসুমে সড়কটিকে পূণ: সংস্কারের আশ্বাসও দিয়েছেন। স্থানীয় সংসদ সদস্য ও কবি এডভোকেট জিয়াউল হক মৃধা বলেন, অরুয়াইল- সরাইল সড়কটি অনেক কষ্টের ফসল।সড়কটিকে রক্ষা করতেই হবে।আমি সড়কটিকে রক্ষা করতে সকল প্রকার সহযোগীতা করবো। জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনভাবেই যাতে যোগাযোগ বিছিন্ন না হয়। সবশেষে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের মানসম্মত কাজ করে যে কোনো উপায়ে সড়কটি রক্ষারও নির্দেশ দিয়েছেন তিনি ।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে