,

বাঞ্ছারামপুরে আবারো মাদকের থাবা !

news-image

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ফের মাদকের ভয়াল থাবায় জর্জরিত এলাকার শত-শত পরিবার বলে বিভিন্ন মাদকাস্কত্বের অভিভাবকসহ সচেতন মহল অভিযোগ করেছে।অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি (গত শনিবার) খুব গোপনে বাঞ্ছারামপুর মডেল থানাকে অবহিত না করেই পুলিশ বাহিনীর সেরা চৌকস টীম পুলিশ বুরো অব ইনভিষ্টিগেশন অব বাংলাদেশ (পিআইবি)বাঞ্ছারামপুর উপজেলার বেশ কয়েকটি স্থানে হানা দিলেও ইয়াবা ব্যবসায়ীদের কাউকে আটক বা গ্রেফতার করতে ব্যর্থ হয়।নাম প্রকাশে অনিচ্ছুক পিআইবি’র জনৈক কর্মকর্তা জানান,-‘আমরা নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতেই বাঞ্ছারামপুরে আসি।কিন্তু-মাদক ব্যবসায়ীরা বিষয়টি আচ্ করে পালিয়ে যায়।বিশেষ করে উপজেলার রুপুসদী,ফরদাবাদে আমরা বেশ কয়েকটি স্থানে হানা দিয়েও ধরতে পারিনি’।
এদিেেকইয়াবার ব্যাপক বিস্তারে শংকিত হয়ে পড়েছেন অভিভাবকগন।তারা মনে করছেন-সামনে জাতীয় সংসদ নির্বাচন।মারামারি-হানাহানির প্রধান অন্তরায় হতে পারে মাদক।বিশেষ করে ইয়াবা।এলাকার যুব সমাজ প্রায় ধ্বংশের পথে কেবল ইয়াবার কারনে।অবিলম্বে খুচরা ইয়াবা ব্যবসায়ীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন তারা।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার পুৃলিশ সুপার মো.মিজানুর রহমান ও বাঞ্ছারামপুর মডেল থানার ওসি অংশ কুমার দেবের ।ঐকান্তিক চেষ্টায় বিগত ৬ মাস বাঞ্ছারামপুরের সর্বত্র মাদক ব্যবসায়ীরা পলাতক ছিলো।পরিবারগুলো ছিলো নিশ্চিন্ত।কিন্তু সম্প্রতি ফের বেশ খোলামেলাভাবে বিভিন্ন স্পটে ইয়াবার ব্যবসা চলছে বলে জানা যায়।

 

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে