,

মালয়েশিয়ায় ‘বাংলা মার্কেটে’ অভিযানে আটক অনেকে

news-image

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশি অধ্যুষিত এলাকা কোতারায়া জালান সিলাংয়ের ‘বাংলা মার্কেটে’ অভিযানে অবৈধ অভিবাসীদের আটক করা হয়েছে, যাদের মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন।

কতোজন বাংলাদেশিকে আটক করা হয়েছে তা নিশ্চিত করতে পারেনি কুয়ালালামপুরে বাংলাদেশের দূতাবাস। তবে ওই এলাকার একজন বাংলাদেশি ব্যবসায়ী বলছেন, ৫০ থেকে ৬০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন নারীও রয়েছেন।

মালয়েশিয়ার অভিবাসন পুলিশ, কাস্টম বিভাগ ও কুয়ালালামপুর সিটি করপোরেশন যৌথভাবে শনিবার স্থানীয় সময় বেলা ১২টা থেকে প্রায় আড়াই ঘণ্টা এই অভিযান চালায়।

অভিযান সম্পর্কে কোতারায়া বাংলাদেশ ব্যবসায়ী সমিতির সভাপতি রাশেদ বাদল বলেন, “আমরা আইন মেনে ব্যবসা করছি কি না তা তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন। আমাদের সতর্ক করেছেন যেন আইন মেনে ব্যবসা করি এবং অবৈধ শ্রমিক নিয়োগ না দিই।
“ওই সময় বাংলা মার্কেটে কেনাকাটা করতে আসা ৫০ থেকে ৬০ জন অবৈধ বাংলাদেশিকে আটক করে তারা।”

বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতি মালয়েশিয়ার অভিবাসন, কাস্টম ও কুয়ালালামপুর সিটি করপোরেশনের আইন মেনে ব্যবসা করার আহ্বান জানান রাশেদ বাদল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর