বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোটর সাইকেলের বিরোধের জের ধরে ইউপি চেয়ারম্যান উপর হামলা আহত ৫

news-image

নবীনগর প্রতিনিধি : নবীনগর উপজেলার নাটঘর ইউপির কুড়িঁঘর গ্রামে মোটর সাইকেল কেনা-বেচার ঘটনাকে কেন্দ্র দু-পক্ষের সংর্ঘষে বর্তমান ইউপি চেয়ারম্যান আবুল হাশেম (৫৫) সহ  ৫জন আহত হয়েছে।

পুলিশ ও এলাকাবাসি জানায়, গত তিন আগে আলীম মিয়া নামক মোটর সাইকেল ভাটাটিয়ার ব্যবসায়ীর কাছ থেকে চেয়ারম্যানের ভাঙ্গিনা একটি গাড়ি খরিদ করে টাকা দেম দিচ্ছি করে ঘুরালে বিক্রেতা গাড়িটি অন্যএ বিক্রি করে তার কাছে ফেরত চাইলে সে তার সাথে হাতাহাতি জড়িয়ে পড়ে।  চেয়ারম্যান ও ঘটনাস্হলে এসে ব্যবসায়ী আলীম মিয়ার উপরে হাত তুলে। পরবর্তীতে আলীমের লোকজন কিছুক্ষণ পরে চেয়ারম্যানের উপর আর্তকিত হামলা চালালে এতে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্হায় তাকে জেলা সদর হাসপাতালে আনলে উন্নত চিকিৎসার জন্য কর্তবরত ডাক্তার দ্রুত ঢাকায় প্রেরণ করেন।  সংর্ঘষে উভয় পক্ষের আরো ৫জন আহত হয়েছেন।

নবীনগর থানার (ওসি) মো:আসলাম শিকদার জানান, আমি খবর পাওয়া মাএই দ্রুত ঘটনাস্হলে  পুলিশ পাঠিয়েছে। পুলিশ গিয়ে পরিস্হিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে। চেয়ারম্যান গুরুতর আহত হয়েছেন। থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি পেলেই অবশ্যই আইনগত ব্যবস্হা নিব।