সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধ’ মাদক ব্যবসায়ী নিহত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার অাখাউড়ায় পুলিশের সঙ্গে  ‘বন্দুকযুদ্ধে’ জালাল উদ্দিন বদু (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দুইটার পরে  উপজেলার নূরপুর গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশের দাবি নিহত জালাল চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি উপজেলার বাউতলা গ্রামের দারু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদক ও চুরিসহ ৫টি মামলা রয়েছে আখাউড়া থানায়।

এ ঘটনায় আখাউড়া থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সেলিম ও কনস্টেবল নয়ন বিকাশ চাকমা অাহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

অাখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন ও জানান, শুক্রবার সকালে জালাল ভারত থেকে এসে এলাকায় ঢুকলে স্থানীয়রা তাকে গণপিটুনি দিলে  পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স চিকিৎসার ব্যবস্হা করি পরবর্তীতে থানায় নিয়ে আসি। পরে তার দেয়া তথ্যমতে রাতে তাকে নিয়ে নূরপুর গ্রামে অস্ত্র ও মাদক উদ্ধার অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

এসময় পুলিশও নিজেদের অাত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় জালালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরদ চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, জালালের সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা