,

ব্রাহ্মণবাড়িয়া  ডাকাতের হামলায় বৃদ্ধ নিহত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতের হামলায় আবু হানিফ চৌধুরী (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার শাহ্জাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গতকাল বৃহস্পতিবার সকালে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় হানিফের স্ত্রী ধনা বেগমও আহত হয়েছেন। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার রাতে বৃদ্ধা হান্নান ও তার স্ত্রী ধনা বেগম নিজেদের ঘরে ঘুমিয়ে ছিলেন। মধ্যরাতে একদল ডাকাত তাদের ঘরে হানা দেয়। ঘরের মালামাল লুটে নেয়ার সময় হান্নান বাধা দিলে ডাকাতরা তাদের মারধর করেন। এতে ঘটনাস্থলেই হান্নান মারা যান।

পরে ডাকাতরা ধনা বেগমের হাত-পা বেঁধে ফেলে রেখে পালিয়ে যায়। এরপর সকালে বাইরে থেকে ঘরের দরজা খুলে বাড়ির অন্যান্য লোকজন হান্নানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। হান্নানের স্ত্রী ধনা বেগমকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেন ও জানান আহত গৃহকত্রীকে জিজ্ঞাসাবাদে পুরো বিষয়টি জানা যাবে।এখন সে চিকিৎসাধীন অবস্হায় রয়েছে।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে