,

হ্যাটট্রিকের জন্য সাকলাইনকে কৃতিত্ব দিলেন মঈন

news-image

স্পোর্টস ডেস্ক : ওভাল টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম হ্যাট্রিকের জন্য নিজের বোলিং কোচ পাকিস্তানের সাকলাইন মুশতাককে কৃতিত্ব দিলেন ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলী।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার টেস্ট সিরিজে ওভালের তৃতীয় ম্যাচের পঞ্চম দিনে জয়ী হয়ে ইতোমধ্যেই ২-১ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড। তবে কেবলমাত্র একজন খেলোয়াড়ের ঐতিহাসিক অর্জনের মাধ্যমেই এমন জয়ের আশা দলের অনেকেই করেননি।

ইংল্যান্ডের তৃতীয় বোলার হিসেবে আলীর হ্যাট্রিকের সুবাদেই দ্রুতই এমন জয় সম্ভব হয়েছে। ১১৫ বছর পর ইংল্যান্ডের হয়ে ওভালে টেস্ট ক্রিকেটে হ্যাট্রিকের কৃতিত্ব দেখালেন মঈন। এর আগে ১৯৩৮ সালে ইংলিশ স্পিনার হিসেবে প্রথম হ্যাট্রিক করেছিলেন টম গোডারাড।

মঈন বলেন, ‘ফুটবলে আমার কয়েকটি হ্যাট্রিক আছে। তবে এটার অনুভুতি সম্পূর্ণ ভিন্ন, অনেক বেশি সুখের। আমি সাকলাইন মুশতাকের সঙ্গে বেশ কিছু দিন যাবত কাজ করছি এবং তিনি আমার বোলিং নিয়ে অনেক সাহায্য করছেন। এখন সব কিছু ঠিকমত হচ্ছে। আমরা অনেক আলোচনা করি এবং অনুশীলনের চেয়ে এখন আমি অনেক বেশি বোলিং করি। তার বদৌলতেই আমার এ সাফল্য। ’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর