,

এবার বি চৌধুরীর বাসায় রব-মান্নারা

news-image

নিজস্ব প্রতিবেদক : দুই জোটের বিপরীতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়তে এবার সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় বৈঠক করেছেন প্রধান দুই জোটের বাইরে কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতা।

বুধবার রাত ৯টায় বি চৌধুরীর বারিধারা বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে আমন্ত্রিত অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করেন বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী। বৈঠকে গণফোরাম সভাপতি ড. কামাল, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরামের অ্যাডভোকেট সুব্রত চৌধুরীসহ বেশ কয়েকটি দল ও নাগরিক সমাজের কয়েকজন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিতদের মধ্যে প্রায় সবাই উপস্থিত ছিলেন।

নৈশভোজের উদ্যোক্তা মাহি বি চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে জানান, ‘আসলে নৈশভোজের আমন্ত্রণ জানানো হলেও চলমান পরিস্থিতিতে আমাদের করনীয় কি তা নিয়েও আলোচনা হয়েছে। ’ মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমরা নতুন কিছু করার চিন্তাভাবনা করছি। এখনো আলোচনা চলছে। সময়মতো গণমাধ্যমকে জানানো হবে।’

এর আগে গত ১৩ জুলাই জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাসহ বেশ কয়েকটি দল মিলে বৈঠক করে। সেখানে প্রায় তিনঘণ্টা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের প্রথম পর্যায়ে পুলিশ বাধা দিলেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই বৈঠক সম্পন্ন হয়। এতে ক্ষুব্ধ হয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী চলে যান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে