,

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

news-image

বিশেষ প্রতিনিধি (মাধবপুর) হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা আখাউড়া রেল সেকশনে সিলেটগামী আন্ত:নগর কালনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মিতু নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার সকালে হরষপুর রেল স্টেশনের দক্ষিণ দিকে শিয়ালউড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।

মেয়েটি পারিবারিক কলহের কারণে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে স্হানীয় সূত্রে জানা গেছে।
সূএ আরো জানায়, বিয়ে করে তার স্বামী প্রায় দুই বছরের উপরে প্রবাসে আছে। বিদেশে তার চলাফেরা অনেকটাই অস্বাভাবিক।
মিতু উপজেলার শিয়ালউড়ি গ্রামের শরিফ মিয়ার মেয়ে এবং ব্রাহ্মণবাড়িয়া সদরের পুনিয়াউট গ্রামের সৌদি প্রবাসী কাউয়ূম খানের ছেলে রায়হান উদ্দিন রাফি মিয়ার স্ত্রী।
কয়েক বছর আগে রায়হান উদ্দিন রাফি মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। গত দুই দিন আগে তিনি বাবার বাড়ি বেড়াতে আসেন। মঙ্গলবার সকালে ১০টার দিকে কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে রেল লাইনে গিয়ে কালনী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন মিতু।

হরষপুর রেল স্টেশন মাস্টার পরশ আলী ট্রেনের নীচে পড়ে মৃত্যুর ব্যাপারটি নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী