,

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার থলিয়ারা ও রাজঘর গ্রামে অভিযান চালিয়ে ১ হাজার ৫০ ফুট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আব্দুল্লাহ আল মামুনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযানে থলিয়ারা ও রাজঘর দুই গ্রামের প্রায় ১ হাজার ৫০ ফুট আবাসিক গ্যাস সংযোগ অবৈধ হিসেবে চিহ্নিত করা হয়। এরপর এসব অবৈধ সংযোগের পাইপ লাইন মাটি থেকে উপড়ে ফেলা হয় এবং পাইপগুলো জব্দ করা হয়।
অভিযান চলাকালে বাখরাবাদ গ্যাস ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের প্রকৌশলী সাইফুল আলম ভূঁইয়াসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানের সময় স্থানীয় একাধিক গ্রাহক অভিযোগ করেন, মহসিন মিয়া ও সাহেদ মিয়া নামে দুই ঠিকাদার অন্তত শতাধিক ব্যবহারকারীর কাছ থেকে গ্রাহক প্রতি ৭০ হাজার টাকা করে নিয়ে এসব অবৈধ গ্যাস সংযোগ দিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে