,

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজারসহ মাদক কারবারি আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ষ্টাফ রির্পোটার, ব্রাহ্মণবাড়ায়া : ব্রাহ্মণবাড়িয়ার  সীমান্তবর্তী এলাকা থেকে ৪০ কেজি গাঁজার একটি চালান রাজধানীতে নিয়ে যাওয়ার পথে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ।
এসময় একটি মাইক্রোবাস সহ  এক  মাদক কারবারি ও পাচাঁর কারীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল  কুমিল্লা-সিলেট মহা সড়কের ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পৈরতলা এলাকায় একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে মাদকের চালানটি আটক করে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ( ওসি) মোঃ নবীর হোসেন জানান, মাদকের একটি বড় চালান ঢাকায় যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এস. আই মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা পৌর শহরের দক্ষিণ পৈরতলা এলাকায় একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করে।
এসময় মোঃ নজরুল ইসলাম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। গ্রেফতারকৃত নজরুল ফেনী জেলার বালিগাঁও এলাকার বাসীন্দা মোঃ শরীয়ত উল্লাহর ছেলে। সে বর্তমানে রাজধানীর এলিফ্যান্ট রোডস্থ ঢাকা মেডিকেল কলেজ স্টাফ কোয়ার্টারে বসবাস করে।
এ ঘটনায় গ্রেফতারকৃত মোঃ নজরুল ইসলামসহ পলাতক একজনকে আসামী করে মাদক দ্রব্য আইনে  সদর থানায় মামলা দায়ের করে।
নজরুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে