,

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অধিকাংশ সড়ক খানাখন্দে ভরা

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিভিন্ন এলাকার অধিকাংশ সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা প্রতিটি সড়কেরই একেবারেই বেহাল অবস্থা। দীর্ঘদিন যাবৎ সংস্কার না করায় এসব সড়কে চলাচলকারী সাধারণ মানুষের দুর্ভোগ চরমে। দ্রুত এসব সড়ক মেরামতের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা। অচিরেই রাস্তার সংস্কারে ব্যাবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এসব সড়কের মধ্যে রয়েছে শাহবাজপুর – শাহজাদাপুর সড়ক, শাহবাজপুর – বুড্ডা সংযোগ সড়ক ও শাহবাজপুর – মৌলভীবাজার সড়ক । এক সময়ে শাহবাজপুর শাহজাদাপুর সড়ক নামে পরিচিত উপজেলার উবায়দুল্লা সড়কটি নির্মানের পর দীর্ঘ দিনেও মেরামত না করায় এখন চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। সর্বশেষ কাজ হয়েছিল এ সড়কে বিগত পাঁচ বছর আগে ।

দেড় কিলোমিটার এ সড়কটি দিয়ে পাচটি গ্রামের প্রায় পনেরো /বিশ হাজার লোক প্রতিদিন আসা যাওয়া করে। সড়কটিতে সামান্য বৃষ্টিতেই পানি জমে কর্দমাক্ত হয়ে পড়ে। এছাড়া সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। খানা খন্দের কারণে সড়কে চলাচলকারী যানবাহনের যেমন ক্ষতি হচ্ছে তেমনি গর্ভবতী ও অসুস্থ রোগীদের দুর্দশার সীমা থাকছে না। অপ্রশস্থ হওয়ায় যানবাহন চলাচলের ক্ষেত্রেই প্রতিবন্ধকতা তৈরী হচ্ছে। এছাড়া প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ নির্বাচনের পূর্বে জনপ্রতিনিধিরা সংস্কারের আশ্বাস দিলেও পরে তাদের আর খোঁজ মেলেনা। সরাইল উপজেলা প্রকৌশলী মোঃ এমদাদুল হক জানিয়েছেন এ সড়কটিকে রাজস্ব তহবিলের আওতায় মেরামতের উদ্যোগ নিচ্ছি। টেন্ডার এখনো হয়নি।শ্রীঘ্রই টেন্ডার হবে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান এ সড়কটি এক সময় শাহবাজপুর শাহজাদা সড়ক নামে পরিচিত ছিল ।দীর্ঘদিন ধরে সদকটি মেরামতে কোন উদ্যেগ নেওয়া হয়নি আমি চেষ্টা করছি সড়কটি মেরামতে উদ্যেগ নেবার ।

 

 

 

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে