বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুর বিএনপিকে জাগিয়ে তোলার চেষ্টায় কৃষিবিদ পলাশ

news-image

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) থেকে : ২৯ জুলাই।শনিবার।দুপুরের কাঠফাঁটা রোদ।নতুন ভোটার বিষু দাস,কামাল,সবুজ আর রফিক।সবার বয়স ২২ এর ঘরে।প্রায় ৮ বছর পর উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠান।সে অনুষ্ঠান দেখতে ও সক্রিয় ভূমিকা রাখতে এবং সর্বোপরী তাদের সব্বাই নতুন এক নেতাকে সরাসরি এক নজর দেখতে আর তার মুখ থেকে কিছু শুনতে এরা সবাই এসেছেন তেজখালীর বিষনারামপুর গ্রামে,সেই ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ৮ কি:মি: দূরের ফরদাবাদ ইউনিয়নের ঝুনারচর গ্রাম থেকে।প্রশ্ন করি ভাই,তোমরা তো এলাকায় বসেই সদস্য ফর্ম হাতে হাতে পেতে,এতো কষ্ট করে তেজখালী কেনো ? জবাব সবার এক ও অভিন্ন–‘‘আমরা মূলত নতুন প্রজন্মের নতুন বিএনপির অহিংস ও ডায়ানামিক নেতা কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে দেখতে এসেছি।তার মুখ থেকে বকৃতা শুনতে এসেছি।তার দিক নির্দেশনা নিতে এসেছি। আমাদের আর পুরনো নেতাদের উপর আস্থা নেই।আমরা আগামী নির্বাচনে এমপি পদে পলাশ ভাইকে চাই।তাকে কেবল এতোদিন ফেসবুকের ছবিতে দেখেছি।এবার সরাসরি দেখবো বলে নিজের টাকা খরচ করে এসেছি।’’
গত ২৯ জুলাই বাঞ্ছারামপুর উপজেলায় বিএনপি ৮ বছর বাদে অনানুষ্ঠানিক এক সমাবেশ বা অনুষ্ঠান করতে সক্ষম হয়।এতোদিন কেন নয়? প্রশ্নঘুরে বাঁকে বাঁকে।জবাব একটাই।গ্রুপিং।দলীয় গ্রুপিং-এ ছাড়খাড় উপজেলা বিএনপি।কেউ সাবেক এমপি খালেক,কেউ রফিক শিকদার কেউ পলাশ কেউবা এডভোকেট জিয়াউর রহমানের অনুসারি।একেক জন একেক কমিটি নির্বাচিত করেন।কেউ কাউকে মানেন না।নেই সমীহ।ফলে,সব গুড়েবালি।৮ বছর পর,এম এ খালেক,কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ও এডভোকেট জিয়া এক হয়ে ২৯ জুলাই হতে ১৬ আগষ্ট পযন্ত নতুন সদস্য অর্ন্তভূক্তি ও পুরনো সদস্যদের নবায়ন কার্যক্রম কেন্দ্র্রীয় বিএনপির নির্দেশে সমাবেশের মাধ্যমে পালন করেন।লোকজনও হয় বেশ ভালো।ভয় কে সাড়া জ্ঞান করে ট্রলারে,বাইকে,মাইক্রো ও অটো বাইকে গোটা উপজেলার ১৩টি ইউনিয়ন হতে ছুটে আসতে দেখা যায়।তবে,তাদেও বেশীর ভাগের মন জয় করেছেন অন্য কেউ নন।স্মার্ট বক্তব্য,জুতসই আচরন,সবার সাথে কুশলাদি বিনিময় ইত্যাদি সব দিক দিয়ে সমাবেশে সকলের নজর কেড়েছেন মেহেদী হাসান পলাশ।বিএনপি নেতা-কর্মী সবার দাবী আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকে আমরা পলাশ কে দেখতে চাই।