,

রামপালে বিদ্যুৎ প্রকল্প চালিয়ে যাবে সরকার: তৌফিক-ই-ইলাহী

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা সুন্দরবনের পাশে বড় শিল্প বা অবকাঠামো নির্মাণে আপত্তি জানালেও রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ অব্যাহত রাখবে সরকার। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

৩১ জুলাই সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, সুন্দরবনের পাশে বড় অবকাঠামো নির্মাণে ইউনেস্কোর আপত্তি থাকলেও রামপালের কথা তারা বাদ দিয়েছে।

প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা বলেন, ইউনেস্কোর খসড়া সিদ্ধান্তে বলা হয়েছিল, সুন্দরবনের আশপাশে রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ কোনো বড় শিল্প বা অবকাঠামো নির্মাণ করা যাবে না। এখন চূড়ান্ত সিদ্ধান্তে তারা রামপাল প্রকল্পের কথা বাদ দিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তে শুধু শিল্প এবং বড় অবকাঠামোর কথা বলা হয়েছে। এর সঙ্গে সরকার একমত পোষণ করেছে।

তৌফিক-ই-ইলাহী চৌধুরী আরও বলেন, ‘রামপালে বিদ্যুৎকেন্দ্রে নির্মাণের পাশাপাশি স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট (এসইএ) করে দেখা হবে যে ওই অঞ্চলে আরও কোনো বড় শিল্প বা অবকাঠামো নির্মাণ করা যাবে কি না। ওই অ্যাসেসমেন্টে যদি কোনো বিরূপ প্রতিক্রিয়া হবে বলে প্রমাণ পাওয়া যায়, তবে সেটি নিরসনে ব্যবস্থা নিতে হবে। আগামী ২০১৮ সালের মধ্যেই আমরা অগ্রগতি প্রতিবেদন দেব।’

গণমাধ্যমে রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন, ‘রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণে হেরিটেজ কমিটির অনুমোদন নেই বলে গণমাধ্যমে এ বিষয়ে যে সব প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেগুলো বিভ্রান্তিকর।’

সে সময় বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমেদ কায়কাউস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান খালেদ মাহমুদ এবং পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর