,

২৪ ঘণ্টা সেবা চালু রাখতে ৯৬ জন নিয়োগ দিয়েছে চট্টগ্রাম কাস্টমস

news-image

নিজস্ব প্রতিবেদক : তিন শিফটের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের ভাগ করে ২৪ ঘণ্টা সেবা দিতে ৯৬ জন নতুন লোকবল নিয়োগ দিয়েছে চট্টগ্রাম কাস্টমস। কাস্টমসের লোকবল সংকট কাটাতে ইতিমধ্যে ৯৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

তিনি আরও বলেন, আরও ৬৫০ জনকে নিয়োগের জন্য পাবলিক সার্ভিস কমিশনের সঙ্গে আলাপ হয়েছে। শিগগির তাদেরও নিয়োগ দেওয়া হবে। বন্দর ও কাস্টমসের সঙ্গে সম্পর্কিত ব্যাংক, বিএসটিআই ও কো-অর্ডিনেটসহ অন্যান্য সংস্থাকে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান তিনি।

কাস্টমস ব্যবহারকারী স্টেকহোল্ডারদের সঙ্গে এক মতবিনিময় সভায় এনবিআর চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কাস্টম হাউসকে ২৪ ঘণ্টা চালু রাখার জন্য করণীয় ঠিক করতে এবং স্মার্ট বন্দর করতে স্টেকহোল্ডারদের সঙ্গে এ বৈঠক হয়েছে। বৈঠকে উপস্থিত কাস্টমস কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, এর মাধ্যমে আপনাদের কাছ থেকে সমস্যা এবং সমাধানের বিষয়গুলো শুনে ২৪ আজ সোমবার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। এটা হলে দিনের বেলায় পণ্য পরিবহনে যে ঝামেলা পোহাতে হয়, তাও কমে যাবে।

সভায় বক্তারা বলেন, ‘বন্দরের সক্ষমতা বাড়াতে আগামী এক মাসের মধ্যে আরও নতুন করে গ্যানট্রি ক্রেন কীভাবে দ্রুত ক্রয় করা যায় সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর আগামী তিন মাসের মধ্যে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল নির্মাণ কাজ শুরু হবে। বন্দরে কার্গো ও কনটেইনার আনুপাতিক হারে দেওয়া হয়। তার পরও আমরা দুর্ঘটনাকবলিত জেটিতে কাজ করে যাচ্ছি। এজন্য নতুন করে জেটি ও ইয়ার্ড বাড়াতে হবে। পাশাপাশি বিদ্যমান ৩৭টি পণ্য থেকে আরও নতুন নতুন পণ্য আনা বাড়াতে হবে।’ ব্যাংকিং আওয়ার রাত ১০টা পর্যন্ত চালু রাখার আহ্বান জানান তারা।

কাস্টমস কমিশনার এএফএম আবদুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, এনবিআরের শুল্কনীতিবিষয়ক সদস্য মো. লুতফর রহমান। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক কাজী মাহমুদ ইনাম বিলু, বিকডার সভাপতি নুরুল করিম খান, বাফার মহাপরিচালক ফারহানে আলম খান, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান, সহসভাপতি মাহবুব চৌধুরী, বাংলাদেশ কনটেইনার শিপিং হ্যান্ডলিংয়ের ক্যাপ্টেন গিয়াস উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুমায়ন কবির, সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক এমএ কাইয়ুম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর