,

নেইমারের পর মেসির বার্সা ছাড়ার গুঞ্জন

news-image

স্পোর্টস ডেস্ক :ন্যু ক্যাম্পে মন টিকছেনা নেইমারের। তাই তো বার্সা ছেড়ে স্প্যানিশ লিগ পিএসজিতে যোগ দিতে যাচ্ছেন তিনি। আর এরই মধ্যে জানা গেল আগামীকাল মঙ্গলবার (১ আগস্ট) দোহা যাচ্ছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। সেখানে ফরাসি ক্লাব পিএসজির কাতারি মালিক নাসের আল-খেলাইফির সাথে চুক্তির শেষটা পাকা হয়ে যাবে। আর দোহাতেই এদিন হবে নেইমারের মেডিকেল।

নেইমারের সেই গুঞ্জন ধামাচাপা না হতেই নতুন খবরে সরাগম বিশ্ব ফুটবল পাড়া। বার্সার বিভিন্ন মিডিয়ার খবর, কাতালান ক্লাবটি ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যাওয়ার ব্যাপারে নাকি মনস্থির করে ফেলেছিলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি!

ঘটনা এবারের নয়, গত গ্রীষ্মের। বার্সা ছেড়ে কোচ পেপ গার্দিওলার ক্লাবে যেতে চেয়েছিলেন এলএমটেন। একটি সূত্র জানিয়েছে, মেসির বাবা জর্জে নাকি ফোন করেছিলেন ম্যান সিটির এক্সজিকিউটিভ ডিরেক্টর সোরিয়ানোকে। বলেছিলেন, তার ছেলে বার্সা ছাড়তে চায়। গত বছর ৬ জুলাই ফোনে এই কথা হয় দুজনের। ৪ দিন পর মেসি নিজেই নাকি ফোন করেন গার্দিওলাকে। ওই সময় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন গার্দিওলা। কিন্তু পুরনো ছাত্রের ফোন পেয়েই তিনি নাকি দ্রুত ফিরে আসেন মেসির সঙ্গে দেখা করবেন বলে।

২৮ মাইল পথ পারি দিয়েছিলেন গার্দিওলা সেই সময় শুধুই মেসির সঙ্গে দেখা করতে। সেই সময় আসলে কর ফাঁকির অভিযোগে অভিযুক্ত মেসি। মাথার ওপর ২১ মাসের জেল হতে পারে এই শাস্তির খাড়া ঝুলছে। ফলে বার্সায় থাকতে চাইছিলেন না। মেসির বাবা জর্জে বার্সার প্রেসিডেন্ট বার্তামেউকে ফোন করে ছেলের ইচ্ছের কথা জানিয়েছিলেন। বার্তেমিউ তড়িঘড়ি মেসির কাছে যান। অনেক অনুনয় বিনয়ের পর রাজি করান মেসিকে। বার্সায় থেকে যাওয়ার জন্য। ফলে গার্দিওলা–মেসি জুটি আবারও দেখার সুযোগ পায়নি বিশ্ব।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে