,

ব্রাহ্মণবাড়িয়ায় ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার  সদর মডেল থানার পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক পৃথক অভিযানে ৫৫০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ চার মাদক কারবারিকে আটক করেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:নবীর হোসেন জানান,গোপন সংবাদের ভিওিতে রোববার দিনগত ভোররাতে পৌর শহরের গোকর্ণ লঞ্চঘাট হতে  ইঞ্জিন চালিত নৌকার বক্সের মধ্যে ৪০০ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।এরা হলেন, বিজয়নগর উপজেলার পওন ইউপির ইদ্রিস মিয়ার ছেলে সাব্বির হোসেন (২৫) অন্যজন হলো একই ইউপির আব্দুর রহমানের ছেলে আনিছ মিয়া (৩০)।উদ্ধারকৃত মাদক সহ আসামীদের বিরুদ্ধে সদর মডেল  থানায় মামলা করা হয়েছে।

অন্যদিকে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ পরিদর্শক দেওয়ান মোহম্মদ জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিওিতে পৃথক দুটি অভিযানে জেলার আখাউড়ায় গাজীর বাজার এলাকায় মাদক কারবারি আলম মিয়ার( ৩১) এবং সোমবার সকালে পৌর শহরের পুনিয়াউট বাইপাস এলাকায় সিএনজি থেকে অপর মাদক কারবারি পিয়ারা বেগমে কাছ থেকে মোট ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।  তাদের দুজনের  বিরুদ্ধে  আখাউড়া ও সদর মডেল থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে