,

গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

news-image

নাসিরনগর প্রতিনিধি : ‌ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর আজ রোববার উপজেলা ৪৬ তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার ফুটবল খেলার ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গ্রীষ্মকালীন প্রতিযোগীতা-২০১৭ এর ফুটবল খেলায় নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় ৩-০ গোলে ফান্দউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অথিতি উপজেলা নির্বাহী অফিসার মো: লিয়াকত আলী,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অন্জন কুমার দেব,মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা লতিপ পান্না,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মাকসুদুর রহমা,সমবায় অফিসার বেলাল মজুমদার,নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান শেখ। এছাড়াও উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরন করা হয়।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে