,

‘অস্ট্রেলিয়ার বাংলাদেশে যাওয়া প্রয়োজন’

news-image

স্পোর্টস ডেস্ক :বেতন-সংক্রান্ত দ্বন্দের কারণে যখন সফর বাতিল করছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা, তখন মুখ খুললেন দেশটির সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। তার মতে, যতকিছুই হোক ক্রিকেটারদের সফর বাতিল করা উচিত নয়। বাংলাদেশে যাওয়া প্রয়োজন। ভারত ও অ্যাশেজেও ভালো করা প্রয়োজন।

রোববার অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমকে সফল এই অধিনায়ক বলেছেন, ‘দ্রুত এই বিষয়ের নিস্পত্তি হওয়া প্রয়োজন। যদি সোমবারের মধ্যে কোন ইতিবাচক সিদ্ধান্ত না হয় তাহলে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) উচিত আলোচনার মাধ্যমে এর সমাধান খুঁজে বের করা।’

সাবেক এই ক্রিকেটার মনে করেন, বোর্ডের সঙ্গে অর্থনৈতিক দ্বন্দে যাওয়া উচিত হয়নি ক্রিকেটারদের। তাদের উচিত দলের সাফল্য কিভাবে আনা যায় সেদিকে খেয়াল রাখা। বাংলাদেশ সফরসহ বাকি সিরিজগুলো প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী মাসে আমাদের বাংলাদেশে যাওয়া প্রয়োজন। অক্টোবরে ভারতেও যাওয়া দরকার। এরপর ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে ভালো খেলতে হবে। এর সবকিছুই সম্ভব যদি আমরা একটা দল হিসেবে খেলতে পারি।’

সফর বাতিলের চেয়েও, ক্রিকেটারদের খেলা বয়কট করাতে বেশি ক্ষোভ প্রকাশ করেছেন ক্লার্ক। তার মতে, এসব সিদ্ধান্ত এসিএ ও সিএ বুঝবে। সেখানে ক্রিকেটাররা কেন খেলবে না তার কোন কারণ খুঁজে পাচ্ছেন না তিনি।

এ প্রসঙ্গে বলেছেন, ‘আমার মতে, কোনও ক্রিকেটারেরই এটা বলা উচিত নয় যে, আমি খেলব না। কারণ তাঁদের কাজই হল খেলা। বেতন সমস্যা নিয়ে সিদ্ধান্ত নিক সিএ এবং এসিএ। আমি কখনই জেমস সাদারল্যান্ডের কাছে গিয়ে জিজ্ঞাসা করিনি, আমরা কোন খাতে কি টাকা খরচ করছি। ক্রিকেটার হিসেবে দলকে সাফল্য এনে দেওয়া আমার কাজ এবং আমি তাই করেছি।’

আসছে আগস্টে বাংলাদেশে দুটি টেস্ট খেলতে সফর করার কথা অস্ট্রেলিয়া জাতীয় দলের। মূলত সফরটি ছিলো ২০১৫ সালে। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেবার সিরিজ থেকে নিজেদের সরিয়ে নেয় অজি দল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর