,

ভুল চিকিৎসায় মৃত্যু : চিকিৎসকসহ ৪ জনের বিরুদ্বে মামলা

news-image

মাজহারুল করিম অভি : ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের গ্রামীণ জেনারেল হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারে ভুল চিকিৎসায় মতিউর রহমান (৪০) নামে এক প্রবাসীর মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার দুপুরে নিহতের স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন, ডা. মো. আসলাম হাজারী, এনেস্তেসিয়া চিকিৎসক ডা. সারোয়ার ও ক্লিনিকের পরিচালক সেলিম মিয়া এবং হুমায়ূন মিয়া।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে ভুল চিকিৎসার অভিযোগ সঠিক কী না সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
প্রসংগত শুক্রবার সকালে গলায় টনসিলজনিত ব্যথা নিয়ে গ্রামীণ জেনারেল হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারে ভর্তি হন। জেলার বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের মৃত রেহান উদ্দিনের ছেলে মতিউর রহমান তিনি সৌদি আরব প্রবাসী, সম্প্রতি তিনি ছুটিতে দেশে আসেন। মতিউরকে ওই ক্লিনিকের নাক, কান ও গলা রোগ চিকিৎসক ডা. মো. আসলাম হাজারীকে দেখানো হলে তিনি মতিউরের টনসিল অস্ত্রোপচারের (অপারেশন) পরামর্শ দেন।পরামর্শ অনুযায়ী মতিউর অস্ত্রপচারের সির্দ্বান্ত নেন। সিদ্বান্ত অনুযায়ী মতিউরের টনসিল অস্ত্রোপচার শুরু করেন ডা:আসলাম হাজারী।এনেস্তেসিয়া দেন ডা:সারোয়ার। অপারেশনের সময় তার অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে চিকিৎসক। এরপর মতিউরকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলা হলে তার মৃত্যু হয়। ভুল চিকিৎসার কারণেই মতিউরের মৃত্যুর অভিযোগ এনে ওই ক্লিনিকে হামলা চালিয়ে ভাঙচুর করেন রোগীর স্বজনরা। ঘটনার পরপরই ডা. আসলাম হাজারী সহ ক্লিনিকের সকল স্টাফরা গা ঢাকা দেন।

 

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে