,

প্রাবন্ধিক শান্তনু কায়সার আজীবন সাধারণ মানুষের জন্য সংগ্রাম করে গেছেন : হরিশংকর জলদাস

news-image

বিশিষ্ট কথাশিল্পী হরিশংকর জলদাস বলেছেন, প্রাবন্ধিক- গবেষকঅধ্যাপক শান্তনু কায়সার আজীবন লেখনীতে সাধারণ মানুষের জন্য সংগ্রাম করে গেছেন। প্রান্তিক জনগোষ্টীর মানুষের সুখ দুঃখ তাঁর লেখনীতে অনবদ্য ভাবে প্রস্ফুটিত হয়েছে। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সাহিত্য সংস্কৃতি অঙ্গনে তাঁর অবদান অপরিসীম। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার কৃতি পুরুষ অদ্বৈত মল্লবর্মণকে তিনি লিখিতভাবে ব্যাপকভাবে আলোকিত করেছেন। সাহিত্য সংস্কৃতি চর্চায় উনার অবদান নতুনদের জন্য অণুপ্রেরণা যুগাবে।

গতকাল শুক্রবার সাহিত্য একাডেমি ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে সাহিত্য একাডেমির উপদেষ্টা বিশিষ্ট প্রাবন্ধিক অনুবাদক নাট্যকার কবি অধ্যাপক শান্তনু কায়সার স্মরণ সভায় মূখ্য আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন কুমিল্রা বিশ্ববিদ্যালয়ের বাংরা বিভাগের ড. আহমেদ মাওলা, কুষ্টিয়া ইসলামী বিশ্বদ্যিালয়ের ব্যবস্থাপনা বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. মাহবুবুল আরেফিন, কবি পিয়াস মজিদ, দৈনিক সমতট বার্তার প্রকাশক সম্পাদক চ্যানেল আই প্রতিনিধি মনজুরুল আলম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এ আর ওসমাণ গণি সজিব, কবি মহিবুর রহিম, উদীচী জেলার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন, ঋতিক এর সম্পাদক প্রদ্যুত নাগ, সাবেক ছাত্র নেতা আব্দুল আউয়াল প্রমুখ।

সাহিত্য একাডেমির পরিচালক মানবর্দ্ধন পাল এর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ একেএম শিবলী। শান্তনু কায়সার রচিত কবিতা আবৃত্তি
করেন আল আমীন শাহীন, সাইফুল ইসলাম, তাহমিনা রোমা, রিপন দেবনাথ।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত শান্তনু কায়সার সহ সাম্প্রতিককালে প্রয়াত লেখক সাহিত্যিক বুদ্ধিজীবিদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে