,

মাছ মেরে হাজতবাস!

news-image

অনলাইন ডেস্ক : কী বলবেন একে লঘু পাপে গুরু দণ্ড। এই উদাহরণ বোধহয় এক্ষেত্রে পানসে মনে হতে পারে। বান্ধবীর সঙ্গে অশান্তি। রাগের মাথায় ঘরের জিনিসপত্র ভেঙে লণ্ডভণ্ড করে দিয়েছিল এক যুবক। এই উত্তেজনার মধ্যে এ্যাকুরিয়ামে থাকা একটি মাছ দুই টুকরো হয়ে যায়। ৯ বছরের শিশুর অভিযোগ শুনে পুলিশ অভিযুক্ত যুবককে হাতকড়া পড়ায়। আদালত জানায় শ্রীঘরেই যেতে হবে অভিযুক্তকে। মাছ মেরে আমেরিকার কানেক্টিকাটের বাসিন্দা জুয়ান ভেগা তাই আপাতত হাজতে।

কানেক্টিকাটের ব্রিস্টলে থাকেন জুয়ান ভেগা। ৩৩ বছরের যুবকের সঙ্গে তার বান্ধবীর বেশ কিছুদিন ধরে বনিবনা হচ্ছিল না। একদিন বান্ধবীর বাড়িতে গিয়ে তার সঙ্গে বচসায় জড়ান জুয়ান। প্রেমিকাকে কার্যত দেখে নেওয়ার হুমকি দেন।

অভিযোগ, গত বুধবার বান্ধবীর বাড়িতে ঢুকে আচমকা জুয়ান ভাঙচুর শুরু করে। বাধা দিলে প্রেমিকাকে মারধর করা হয়। ঘরে থাকা টিভি সেট এবং অন্যান্য সামগ্রী মাটিতে মিশিয়ে দেয়। যার মধ্যে ছিল এ্যাকুরিয়ামও।

মাছ থাকার ওই পাত্রে একটি বেট্টা ফিশ ছিল। তাণ্ডবের পর দেখা যায় সুন্দর মাছটি দু টুকরো হয়ে পড়ে রয়েছে। পুলিশ তদন্তে গিয়ে আক্রান্তর পরিবারের সঙ্গে কথা বলে অদ্ভুত এক পয়েন্ট পায়। বাড়িতে থাকা একটি বাচ্চা জানায় তার প্রিয় মাছটিকে জুয়ান ‘খুন’ করেছে। শিশুটির সঙ্গে কথা বলে তদন্তকারীরা বুঝতে পারেন কত বড় ঝড় তার ওপর দিয়ে বয়ে গিয়েছে। মূলত শিশুটির কথা শুনে জুয়ানের বিরুদ্ধে কঠিন ধারায় মামলা রুজু হয়।

ঘটনার দিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আদালতে বিচারপতি জানান নিরীহ মাছকে হত্যা করায় শিশুমনে ব্যাপক প্রভাব পড়েছিল। তাই অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। এজন্য অভিযুক্ত যুবকের ১২০ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি জুয়ানকে করা হয় ১.৫ লাখা ডলার জরিমানা।

থাইল্যান্ড এবং কম্বোডিয়ায় বেট্টা ফিশ দেখা যায়। যা শোভা পাচ্ছিল কানেটিকটের ব্রিস্টলের বাড়িতে। নিরীহ মাছটি বাড়ির শিশুটির কাছে ছিল সব। অতএব সামান্য দোষ এখানে অনেক কিছু।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে