,

‘ইউনূস সেন্টারের সম্মেলনে বাধা দিয়ে সরকার দেশের ভাবমূর্তি নষ্ট করেছে’

news-image

নিজস্ব প্রতিবেদক : ইউনূস সেন্টার আয়োজিত ‘সপ্তম আন্তর্জাতিক সামাজিক ব্যবসা দিবস ২০১৭’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে শেষ মুহূর্তে পুলিশের অনুমতি না পাওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সরকারের এ ধরনের বাধা দেয়ার ঘটনা নজিরবিহীন ও ব্যক্তিগত বিদ্বেষের প্রকাশ। আন্তর্জাতিক সম্মেলনের অনুমতি না দেয়ায় সরকার বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তি বিনষ্ট করেছে। সরকারের এই একগুঁয়েমি সিদ্ধান্ত দেশের জন্য অশুভ বার্তা। শুক্রবার এক বিবৃতিতে তিনি এ সব কথা বলেন।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইউনূস সেন্টার কর্তৃপক্ষ সম্মেলনের বিষয়টি অবহিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, বিমানবন্দর ইমিগ্রেশনসহ সাতটি দফতরে গত ২০ জুলাই চিঠি পাঠিয়েছিল। ব্যক্তি আক্রোশ, স্বেচ্ছাচারিতা ও একতরফা আধিপত্য এখন বাংলাদেশের রাষ্ট্রচরিত্র। যার আবারো বহিঃপ্রকাশ দেখা গেল ইউনূস সেন্টার আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে পুলিশি বাধার মধ্য দিয়ে।

তিনি বলেন, বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার তথা গণতন্ত্র যে কত বিপন্ন, তা এই ঘটনায় বিশ্ববাসীর কাছে আবারও সুস্পষ্টভাবে প্রমাণিত হলো।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইউনূস সেন্টার আয়োজিত ‘সপ্তম আন্তর্জাতিক সামাজিক ব্যবসা দিবস ২০১৭’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে পাঁচশ বিদেশি অতিথিসহ ৩৬টি দেশের দুই হাজারের বেশি প্রতিনিধির অংশ নেয়ার কথা ছিল। বিশ্বের খ্যাতিমান ব্যক্তিদের অনুষ্ঠানে বক্তব্য দেয়ার জন্য অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। আমন্ত্রিত পাঁচশ বিদেশি অতিথির মধ্যে প্রায় দুইশ অতিথি এরই মধ্যে ঢাকায় উপস্থিতও হয়েছেন।

ড. ইউনূসের সম্মেলন ব্যক্তি আক্রোশের শিকার:রিজভী

ইউনূস সেন্টার আয়োজিত ‘আন্তর্জাতিক সামাজিক ব্যবসা দিবস ২০১৭’ শীর্ষক সম্মেলনের অনুমতি না দেয়ার কড়া সমালোচনা করেছে বিএনপি। শুক্রবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ব্যক্তি আক্রোশের কারণেই সরকার এই সম্মেলন করার অনুমতি দেয়নি। তিনি দাবি করেন, সরকারের এ সিদ্ধান্ত দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। দেশীয় কর্মসূচির পর এ ধরনের আন্তর্জাতিক সম্মেলনে বাধা দেওয়া স্বৈরতন্ত্রেরই হিংস্ররুপ। এতে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা আরো গভীর হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর