,

প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেন ইউএনও উম্মে ইসরাত

news-image

নাসিরনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রদ্ধেয় উম্মে ইসরাতের প্রচেষ্টায় এখন হুইল চেয়ারে করে বাজার থেকে বাড়ী যেতে পারছে প্রতিবন্ধী হুসাইন আহমেদ। প্রতিবন্ধকতাকে জয় করে ফিরে পেল সেই স্বপ্নের ডানা হুইল চেয়ার। ফেলে আসা অতীতের দিনগুলোতে একটি হুইল চেয়ারের অভাবে বাজার থেকে হামাগুড়ি দিয়ে বাড়ীতে যেত ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমুল গ্রামের মর্তুজ আলীর প্রতিবন্ধী ছেলে হুসাইন আহমেদ। সম্প্রতি প্রতিবন্ধী হুসাইনের ছবিসহ নিজের ফেইসবুকে একটি পোষ্ট দেয় সাংবাদিক এম মনসুর আলী । বিষয়টি মাতৃত্বকালীন ছুটিতে থাকা সরাইল উপজেলা প্রশাসক উম্মে ইসরাতের নজরে আসলে তিনি তাৎক্ষণিকভাবে সাংবাদিক এম মনসুর আলী সাথে ফেসবুকে এবং উপজেলা পরিষদ সরাইল,কার্যালয় এ মোবাইলে যোগাযোগ করেন এবং হুসাইনের জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করেন।

এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার প্রতিবন্ধী হুসাইনের চলাফেরার সুবিধার্থে উপজেলা প্রশাসক উম্মে ইসরাতের পক্ষ থেকে প্রতিবন্ধী হুসাইনের হাতে একটি হুইল চেয়ার তুলে দিয়েছেন পাকশিমুল ইউপি চেয়ারম্যান মো:সাইফুল ইসলাম, মোঃ মেহেদী হাসান, উপজেলা টেকনিশিয়ান, আব্দুল কুদ্দুস( সচিব, পাকশিমুল ইউপি)সাংবাদিক এম মনসুর আলী , পথিক নিউজের অরুয়াইল প্রতিনিধি বকুল চন্দ্র দাস প্রমূখ। হুইল চেয়ার পেয়ে আনন্দিত প্রতিবন্ধী হুসাইন বলেন,” হুইল চিয়ারটি পাইয়া খুশি হয়ছি ,আমি এখন চলাফেরা করতে পারব। যারা কষ্ট করে আমার জন্য হুইল চিয়ারের ব্যবস্হা করছেন তাদের লাগি আমি দোয়া করব।”

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে