,

ফের বাড়ল স্বর্ণের দাম

news-image

নিজস্ব প্রতিবেদক : আবারও ভরিপ্রতি স্বর্ণের দাম এক হাজার ১২৫ টাকা পর্যন্ত বেড়েছে। আজ ২৭ জুলাই বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) নতুন এ দর বাড়ানোর সিন্ধান্ত নিয়েছেন।

নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৭ হাজার ১২২ টাকা দরে। গত ৮ মে থেকে এ মানের স্বর্ণ ভরিপ্রতি ৪৫ হাজার ৯৯৮ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতি ভরিতে এ মানের স্বর্ণের দাম ১ হাজার ১২৪ টাকা বেড়েছে।

২২ ক্যারেটের পাশাপাশি দাম বেড়েছে ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণেরও। বাজুস নির্ধারিত নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ৪৩ হাজার ৮৫৬ টাকা থেকে এক হাজার ৩৪২ টাকা বেড়ে বিক্রি হবে ৪৫ হাজার ১৯৮ টাকায়। এ ছাড়া ১৮ ক্যারেট স্বর্ণ ৯৯২ টাকা বেড়ে ভরিপ্রতি বিক্রি হবে ৩৯ হাজার ৬৫৮ টাকা দরে। বৃহস্পতিবার পর্যন্ত এ মানের স্বর্ণের ভরিপ্রতি দাম ৩৮ হাজার ৬৬৬ টাকা।

অন্যদিকে, সনাতন স্বর্ণ ভরিপ্রতি ২৪ হাজার ৮৮৪ টাকা থেকে ৭৭৭ টাকা বেড়ে বিক্রি হবে ২৫ হাজার ৬৬১ টাকায়। সব ধরনের স্বর্ণের দর বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দর। বর্তমানে দেশে ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে এক হাজার ৫০ টাকায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর