,

আখাউড়ায় ইসলামী ব্যাংক শাখার চারা বিতরণ:বৃক্ষ রোপণ কর্মসুচীর উদ্বোধন

news-image

নিজস্ব প্রতিনিধি : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আখাউড়া শাখার উদ্যোগে ফলজ ও ওষধি বৃক্ষের চারা বিতরণের মধ্য দিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন হয়েছে। গতকাল ২৬ জুলাই বুধবার দেবগ্রাম পাইলট বিদ্যালয়ের হল রুমে ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় এসব চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপক শাখা প্রধান মোঃ আবুল বাসার। প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা বেগম পিওনা। বিশেষ অতিথি অতিথি হিসাবে বক্তব্য রাখেন আখাউড়া পৌর সভার প্যানেল মেয়র মহিলা কাউন্সিলর মোছাঃ ফাতেমা বেগম, কাউন্সিলর মোঃ বাবুল সরদার, দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মাহফুজুর রহমান, সাপ্তাহিক সুশীল সমাজের ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক শিক্ষক মুহাম্মদ রাকিবুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন খান প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প কর্মকর্তা ফারুক মোঃ কায়সার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী প্রকল্প কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল ও পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফিল্ড অফিসার মোঃ আবু হাছান। পরে ইসলামী ব্যাংকে বিনিয়োগ গ্রাহক, স্থানীয় লোকজন, দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় ও দেবগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে বিনামূল্যে ফলজ ও ওষধি বৃক্ষের চারা তোলে দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে