,

নাসিরনগরে স্কুল ছাত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ

news-image

আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে শারমিন বেগম(১৪)নামে এক স্কুল ছাত্রীকে গলায় গামছা পেচিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়। শারমিন বেগম সিংহগ্রাম বিজয়লক্ষী স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী ও লক্ষীপুর গ্রামের তাউস মিয়ার মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত শারমিনের পিতা-মাতা সকালে বাড়ি থেকে প্রতিপক্ষের দায়ের করা ৭ধারা মামলার হাজিরা দিতে ব্রাহ্মণবাড়িয়া চলে যায়। আর নিহত শারমিন ছোট বোনকে স্কুলে পাঠিয়ে নিজে বিদ্যালয়ে যাওয়ার প্রস্তুতি নেয়ার সময় নির্জন বাড়িতে একা পেয়ে তার গলায় গামছা পেচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে বলে শারমিনের পিতা-মাতার অভিযোগ। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নিহতের গলায় গামছা পেচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

 

 

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে