,

সুপ্রিম কোর্টের আদেশে নবীনগর স্কুল নির্বাচন স্থগিত

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া ম্যানেজিং কমিটির নির্বাচন/২০১৭এর  ৬মাসের স্থগিত আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। গতকাল বুধবার(২৬/৭) নির্বাচন রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেহীন তানভীর গাজী সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আলহাজ্ব কাজী মজিবুর রহমান এর বরাত দিয়ে জানান, মাহামান্য বিচারক কাজী রেজাউল হক ও মোহাম্মদ উল্লাহ্ দৌত ব্যাঞ্চ ২৫ জুলাই এ নির্বাচনের  ০৬ মাসের স্থগিত আদেশ দেন। উল্লেখ্য গত বছর/২০১৬ অনুষ্ঠিত ম্যানেজিং কমিটি নির্বাচনে সভাপতি পদ নিয়ে নির্বাচন অনুষ্ঠানের বৈধতা চ্যালেঞ্জ করে পাল্টা পাল্টি মামলা হয়। ওই নির্বাচনে সভাপতি পদে বিজয়ী মো. সাদিকুল হক সাদির মামলা নিষ্পতি না হওয়া পর্যন্ত ২০১৭ এর নির্বাচন অবৈধ দাবী করে এ রিট আবেদন করেন। রিট আবেদনে শিক্ষা মন্ত্রনালয়ের সচিব, চেয়ারম্যান কুমিল্লা বোর্ড, পরিদর্শক (স্কুল) কুমিল্লা বোর্ড, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আসামী করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে