,

চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে এসেও প্রবেশ করতে পারেননি শাবনূর!

news-image

বিনোদন প্রতিবেদক : রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল সোমবার (২৪ জুলাই) ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫’ প্রদান অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাবনূর। তবে দুর্ভাগ্যবশত তাকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেয়া হয়নি।

কারণ শাবনূর সময়মতো অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। জানা গেছে, শাবনূর প্রধানমন্ত্রী প্রবেশের পরে আসেন। তাই নিয়ম অনুযায়ী তাকে প্রবেশ করতে দেননি নিরাপত্তারক্ষীরা। শাবনূর অবশ্য এ ব্যাপারে মন খারাপ করেননি। বরং নিজের ভুলটাকেই স্বীকার করেছেন।

শুধু শাবনূর নন, আরও কয়েকজন শিল্পী-কলাকুশলী দেরি করে আসায় অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। তাদের দেরি হওয়ার কারণ ছিল যানজট। পরে তারা সবাই দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এসময় শাবনূরের কাছে নিরাপত্তারক্ষীরা দুঃখ প্রকাশ করলে জবাবে শাবনূর বলেন, ‘আসলে প্রধানমন্ত্রীর নিরাপত্তাই সবার আগে। এটাই হওয়া উচিত। রাস্তায় যানজট থাকায় দেরি হয়ে গেছে। বিষয়টি নিয়ে আমিও বিব্রত। কারণ, প্রধানমন্ত্রীর আগেই আমাদের পৌঁছানো উচিত ছিল। আমরা তো উনার চেয়ে বেশি গুরুত্মপূর্ণ কিংবা ব্যস্ত নই।’ এরপর তিনি এবং আরও কয়েকজন আমন্ত্রিত অতিথি অনুষ্ঠানস্থল দ্রুত ত্যাগ করেন।

বলা হচ্ছে, শাবানার সঙ্গে সঙ্গে শাবনূরও যদি অনুষ্ঠানে উপস্থিত হতে পারতেন তাহলে এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান আরো বেশি উপভোগ্য হতো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর