,

আখাউড়ায় শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির জিডি

news-image

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কল্লা শহীদ উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক দেওয়ান  সাজিদুল হকের বিরুদ্ধে থানায় জিডি হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: রুহুল আমিন গত সোমবার এ জিডি করেন। সাধারণ ডাইরীতে সভাপতি অভিযোগ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে গত ২ জুন পরিচালনা কমিটির সভার নোটিশ বহিতে স্বাক্ষর না করে শরীর চর্চা শিক্ষক দেওয়ান  সাজিদুল হক সভায় উপস্থিত হয়ে কমিটির সভাপতি মো: রুহুল আমিন খাদেমের সাথে অশালীন আচরণ করেন। আমাকে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিতে বলেন। এসময় আমি তাকে নোটিশ বহিতে  স্বাক্ষর না করার কারণ জানতে চাইলে তিনি (ওই শিক্ষক) ক্ষিপ্ত হয়ে আমি ও কমিটির অপর সদস্য মোবাশ্বের আহমেদের সাথেও অসৌজ্যমূলক আচরণ করেন।

এ ব্যাপারে বিদ্যালয় পরিচালয় পরিচালনা কমিটির সভাপতি মো: রুহুল আমিন খাদেম বলেন, বিগত ১২ বছর যাবত প্রধান শিক্ষকের পদটি শূণ্য রয়েছে। আমি দায়িত্ব নেয়ার পর থেকে প্রধান শিক্ষক নিয়োগ দেয়ার চেষ্টা করছি। কিন্তু বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক দেওয়ান  সাজিদুল হক নিয়োগ প্রক্রিয়াকে বিভিন্ন ভাবে বাধাগ্রস্থ করছে। তিনি প্রভাবশালী লোক হওয়ায় কোন নিয়ম নীতির তোয়াক্কা করছে না।

এ ব্যাপারে বিদ্যালয় ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি দেওয়ান সাজিদুল হক বলেন, কমিটির সকল সদস্যের মতামত না নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। তাই এই নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য প্রার্থীর নিয়োগ না পাওয়ার আশঙ্কা রয়েছে।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে