সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে পিএসজিতে যেতে পারছেন না নেইমার

news-image

স্পোর্টস ডেস্ক :যে কোনো মূল্যেই নেইমারকে চায় প্যারিস সেইন্ট জার্মেইন। নেইমারকে আগলে রাখার কম চেষ্টা করছে না বার্সেলোনা। সতীর্থ নেইমার, সুয়ারেজ, পিকেরা খুব করে চাইছেন নেইমার যেন ন্যু ক্যাম্পেই থাকেন। শোনা যাচ্ছে, নেইমারের বাবা ঠিক করে রেখেছেন, প্যারিসেই যাবেন নেইমার। তবে প্যারিসের সঙ্গে একটা বিষয় ব্যাটে-বলে মিলছে না। আর সেটা হলো ফিন্যানশিয়াল ফেয়ার প্লে (এফএফএফ)। কোন বছরে একটি ক্লাব সর্বোচ্চ কত টাকা খেলোয়াড় কিনতে ব্যয় করতে পারবেন তার একটি মডেল করে দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা (উয়েফা)। এটাই হলো এফএফএফ। এখানেই হয়েছে যত বিপত্তি। কারণ ২২২ মিলিয়ন ইউরো অঙ্কটা এতই বেশি যে, সরাসরি নেইমারকে কিনতে পারবে না পিএসজি। আবার অন্য পথেও দলটি যে এই বিপুল অর্থ পরিশোধ করবে সেটাও খুব সহজ নয়।

নেইমারকে কিনতে হলে নিশ্চিতভাবে উয়েফার নিষেধাজ্ঞায় পড়বে পিএসজি। আর সেটা যে বড় মেয়াদেই হবে, তা নিয়ে তো সন্দেহ নেই। ইচ্ছে হলেই, কোনো ক্লাব সরাসরি এত অর্থ দিয়ে কোনো ফুটবলারকে কিনতে পারে না। এখানেই বাধা পড়ে গেছে নেইমারের পিএসজি ভাগ্য। তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছে ফ্রান্সের দলটি। এমন নয় যে, নেইমারকে তারা কিনতে পারবে না। তবে সেই পথটি বেশ কঠিন।

 

নেইমারকে কেনার জন্য রিলিজ ক্লজের ২২২ মিলিয়ন ইউরো দিতে রাজি পিএসজি। তবে বাধা হয়ে দাঁড়িয়েছে উয়েফার নিয়ম। কারণ এখনো শীর্ষ দশ ধনী ক্লাবের তালিকায় নেই পিএসজির নাম। তাই সরাসরি এত বিপুল অঙ্কের অর্থ পরিশোধ করতে পারবে না দলটি। কিস্তিতে শোধ করতে হবে। প্রথম কিস্তিতে ১০০ মিলিয়ন ইউরো শোধ করার পর বাকিটা কিস্তিতে শোধ করতে হবে। তবে নেইমার যেহেতু ছয় বছরের জন্য পিএসজিতে যাচ্ছেন, তাই প্রতিটি কিস্তির পরিমাণ দাঁড়াবে প্রায় ৩০ মিনিয়ন ইউরো (ট্রান্সফার মানি, বেতনসহ) বাড়বে। কাগজে-কলমে প্রতি বছর এই পরিমাণ অর্থ শোধ করার ক্ষমতা নেই পিএসজির।

নেইমারকে কেনার জন্য তাই আলাদা উপায় বের করেছে পিএসজি। সরাসরি এত অর্থ পরিশোধ না করে নেইমারের সঙ্গে ব্যক্তিগত স্পন্সরশিপ চুক্তি করবে পিএসজির মালিক ওরিক্স কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট গ্রুপ। এর ফলে সরাসরি অর্থ দিতে হবে না পিএসজিকে আল শাস্তির খড়গ থেকেও বেঁচে যাবে পিএসজি। তবে সেই প্রক্রিয়াটাও অত সহজ নয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা