,

সেবা পেতে হলে রাজস্ব দিতে হবে : অর্থমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : মানুষকে বুঝিয়ে রাজস্ব আদায় করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, সরকারি সেবা পেতে হলে রাজস্ব দিতে হবে।’

আজ মঙ্গলবার তিনদিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী দিনে এসব কথা বলেন অর্থমন্ত্রী। সন্ধ্যায় সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের অধিবেশন অনুষ্ঠিত হয়।

অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি জানান, জেলা প্রশাসকদের জেলা বাজেট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা বাজেট দিলে জেলার উন্নয়নমূলক কাজের বিবরণ আসবে। চাহিদারও একটি বিবরণ থাকবে।

অর্থমন্ত্রী বলেন, ‘সরকারের সেবামূলক কাজ এখন দৃশ্যমান। অর্থ ছাড়া সেবা দেওয়া যায় না। এ জিনিসটা মানুষকে বোঝাতে হবে।’

অর্থমন্ত্রী জানান, জেলা প্রশাসকরা বেশ কিছু দাবি-দাওয়া পেশ করেছেন। এর মধ্যে জেলার রাজস্ব কার্যালয় (কালেক্টরেট অফিস) সংস্কারের দাবিও আছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, ভবনগুলো দ্বিতল করার জন্য গণপূর্ত মন্ত্রণালয়কে বলবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর