,

সাইবার অপরাধ রোধে পুলিশের ইউনিট করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

বিশেষ প্রতিনিধি : স্বরাষ্ট্রন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সাইবার অপরাধ রোধে পুলিশের সক্ষমতা বাড়াতে সাইবার ইউনিট গঠন করা হয়েছে। পাশাপাশি সাইবার অপরাধ দমনের জন্য পুলিশের প্রশিক্ষণের ব্যবস্থা ও ল্যাবরেটরী করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সবসময়ই জঙ্গিগোষ্ঠিদের প্রচেষ্টা আমরা দেখি। তবে বাংলাদেশে এখন এ ধরণের কোনো পরিস্থিতি নেই। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে এবং তারা দক্ষতার সাথে কাজ করছে। আগামী নির্বাচনও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। অস্ত্রবাজ-সন্ত্রাসীদের ধরতে আমাদের আইন-শঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

এসময় মন্ত্রীর সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া -২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাড.জিয়াউল হক মৃধা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাড. ফজিলাতুন-নেছা বাপ্পি, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এস.এম মনির-উজ জামান, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিাজনুর রহমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে