,

আশুগঞ্জ রেলস্টেশনকে অবনমনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনটিকে বি গ্রেড থেকে ডি গ্রেডে অবনমনের প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী স্টেশনের প্লাটফরমে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত আশুগঞ্জ রেলস্টেশনের প্লাটফরমে জাগ্রত আশুগঞ্জবাসী সংগঠনের দেয়া কর্মসূচি অনুযায়ী এই কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের লোকজন অংশগ্রহন করেন।

অবস্থান কর্মবূচিতে জাগ্রত আশুগঞ্জবাসী সংগঠনের আহবায়ক হাজী ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগ এর সাবেক সভাপতি হাজী ফিরোজ মিয়া, জাগ্রত আশুগঞ্জবাসীর সদস্য সচিব ঈসা খান, উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মো. মোবারক আলী চৌধূরী, আওয়ামীলীগ নেতা হেবজুল বারী, সায়েদুল হক, আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, নৌ-যান শ্রমিক ফেডারেশনের সভাপতি হাবিবুল্লাহ বাহার, জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য স্বপ্না বেগম, সদর ইউনিয়নের চেয়ারম্যান সালাহউদ্দিন প্রমূখ।

বক্তারা বলেন, আশুগঞ্জ রেলস্টেশনটিকে বি গ্রেড থেকে ডি গ্রেডে অবনমনের প্রতিবাদ ৩০ তারিখের মধ্যে তিন দফা দাবী মানা না হলে ৩১তারিখ সকাল থেকে আশুগঞ্জে হরতাল ও রেলপথ অবরোধ পালিত হবে। হরতাল পালনে সকলের সহযোগীতা কামনা করেন বক্তারা।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে