,

নাসিরনগরে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মাত্র ১ জন

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : নাসিরনগর উপজেলায় এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মাত্র ১ জন। উপজেলার এইচএসসির ফলাফলে শতকরা পাসের হার ৪৮.৪৯। নাসিরনগরে এইচএসসি পরীক্ষায় মোট ৩টি কলেজ থেকে ১০৩৫ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এরমধ্যে পাস করেছে ৪৫৭ জন। জিপিএ-৫ পেয়েছে ২ জন। এদের মধ্যে নাসিরনগর ডিগ্রী মহাবিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহন করে ৬৬১ জন এরমধ্যে পাস করেছে ৩২২ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন। পাসের হার ৪৮.৭১%। চাতলপাড় ডিগ্রী কলেজে থেকে পরীক্ষায় অংশগ্রহন করে ৩২২ জন এরমধ্যে পাস করেছে ১১৬ জন। জিপিএ-৫ কেউ পায়নি। পাসের হার ৩৭.৩০%। বিজয়লক্ষী স্কুল এন্ড কলেজ থেকে ৬৬ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এরমধ্যে পাস করেছে ১৭ জন । পাসের হার ২৫.৭৬%। গোর্কণ সৈয়দ ওয়ালীউল্লাহ স্কুল এন্ড কলেজ থেকে ৬১ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এরমধ্যে পাস করেছে ৯ জন । পাসের হার ১৪.৭৫%। উপজেলার একমাত্র দাঁতমন্ডল এরফানিয়া সিনিয়র আলিম মাদ্রাসা থেকে ৪০ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৩৩ জনই উর্ত্তীণ হয়েছে। পাসের হার ৮২%।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে