,

আখাউড়ায় ফেসবুক আইডি’র বিরুদ্ধে ছাত্রলীগ সম্পাদকের জিডি

news-image

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৮টি ফেসবুক আইডির বিরুদ্ধে আজ শনিবার দদুপুরে থানায় সাধারণ ডাইরী করেছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: শরীফুল ইসলাম।

এসব আইডিগুলো হলো বাঁশের কেল্লা-আখাউড়া, প্রতিদিন আখাউড়া কসবার খবর, শামীম চৌধুরী, সময়ের দাবী, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, Molla Mohammad Obayad, Shajib jay, Saddam Ahmed ইত্যাদি।

সাধারণ ডাইরীতে ছাত্রলীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেন, গত কিছু দিন যাবত অজ্ঞাত ব্যক্তি এসব আইডি ব্যবহার করে বিভিন্ন ছবি, মিথ্যা ও বিভ্রান্তিমূলক লেখা সোস্যাল মিডিয়াতে প্রকাশ করে অপপ্রচার করে আসছে।

আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের ভামূর্তি নষ্ট করা এবং আইনমন্ত্রী এড. আনিসুল হক ও তাঁর একান্ত সচিব রাশেদুল কায়সার জীবনসহ দলীয় নেতাদের বিরোধিতা করাই তাদের মূল লক্ষ্য।
ছাত্রলীগ সম্পাদক এসব আইডি’র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবী জানিয়েছেন।
আখাউড়া থানার (ওসি) তদন্ত আরিফুর রহমান বলেন, শনিবার দুপুর বারটার দিকে থানায় শরীফুল ইসলাম বাদী হয়ে জিডি করেন। আমরা তদন্ত করে আইনগত ব্যবস্হা নিব।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে