,

চামিন্দা ভাস শ্রীলঙ্কার নতুন বোলিং কোচ

news-image

স্পোর্টস ডেস্ক : সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার চামিন্দা ভাসকে জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (এসএলসি)।

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে দলের পেস বোলিং কোচ হিসেবে সাবেক এই বাঁ-হাতি পেসারকে নিয়োগ দিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয় এসএলসি।

এই নিয়ে দ্বিতীয় দফায় শ্রীলঙ্কা দলের বোলিং কোচ হলেন ভাস। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কা ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। চুক্তির মেয়াদ শেষ হবার পরও এসএলসির সঙ্গে যুক্ত ছিলেন ভাস। বর্তমানে শ্রীলঙ্কার ভবিষ্যত পেসারদের নিয়ে কাজ করেছেন ভাস।

২০১৫ সালে ভাসের বিদায়ের পর শ্রীলঙ্কা দলের বোলিং কোচ হন চাম্পাকা রামানায়েকে। কিন্তু রামানায়েকে আজ কোচের পদ থেকে সড়ে দাঁড়ানোয় কোন কালক্ষেপণ না করে আবারও ভাসকে দায়িত্ব দেয় এসএলসি। শ্রীলংকার হয়ে ১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ১১ টেস্টে ৩৫৫, ৩২২ ওয়ানডেতে ৪০০ ও ৬ টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে ৬ উইকেট নেন ভাস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর