,

রাঁচিতে দোকান খুললেন ধোনি

news-image

অনলাইন ডেস্ক : নিজ শহর রাঁচিতে খেলাধুলা সামগ্রীর দোকান খুলে নতুন ইনিংস শুরু করেছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। জন্ম ও জার্সির নম্বরের সঙ্গে মিলিয়ে নিজ দোকানের নাম ‘সেভেন’ রেখেছেন ধোনি। এই দোকানের মালিক ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর ধোনি নিজেই।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ছবিসহ পোস্ট করে নতুন ইনিংসের খবর দেন ধোনি। ক্যাপশনে ধোনি লিখেছেন, আমার নিজ শহর রাঁচিতে ‘সেভেন’ নামে দোকান শুরু করা হলো। দোকানের কিছুক্ষণ সময় কাটানোর সময় ভক্তদের কাছ থেকে বিপুল আদর ও ভালোবাসা পেয়েছি।

আর দোকান উদ্বোধনের সময় ধোনি বলেন, আমি যখন কোনও কাজ করি, একশো ভাগ মন দিয়ে করি। তোমরা যারা পড়াশুনা করছো তারা পড়াশুনাতে একশো ভাগ মন দাও। যারা খেলাধুলো করছো, তারা খেলাধুলোতে একশো ভাগ মন দাও। দেখবে, সাফল্য আসবেই।

ভারতীয় দল শ্রীলঙ্কা সফরে থাকায় বর্তমানে খেলাধুলার বাইরে রয়েছেন ধোনি। কারণ শ্রীলঙ্কা সফরে ভারতের সিরিজ শুরু হবে টেস্ট দিয়ে। কিন্তু টেস্ট থেকে আগেই অবসর নিয়েছেন তিনি। তাই পাঁচ ম্যাচের ওয়ানডে ও একমাত্র টুয়েন্টি টুয়েন্টি সিরিজ শুরুর আগেই দলের সঙ্গে যোগ দিবেন ২০১১ বিশ্বকাপ জয়ী ভারতের অধিনায়ক ধোনি। সূত্র: বাসস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর